ফের বিশ্ব গণমাধ্যমে সেই ‘ডোনাল্ড ট্রাম্প’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া অ্যালবিনো জাতের সেই মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আবারও আন্তর্জাতিক গণমাধ্যমে জায়গা করে নিয়েছে।

কপালে ঝুলে থাকা লালচে-সোনালি চুলের মতো অংশের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল খুঁজে পেয়ে মহিষটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। প্রায় ৭০০ কেজি ওজনের এই গোলাপি মহিষটি নিয়ে রয়টার্স, বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সেখানে জানানো হয়, বাংলাদেশে কোরবানির জন্য আনা হয়েছিল এই মহিষটিকে।

তবে ঈদের আগে বিক্রি হয়ে গেলেও শেষ পর্যন্ত সেটি কোরবানি করা হয়নি। সরকারের উচ্চপর্যায়ের বিশেষ নির্দেশনায় মহিষটি উদ্ধার করা হয়। বর্তমানে এটি ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়েছে।

নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ মহিষটি লালন-পালন করা হয়। পরে কোরবানির উদ্দেশ্যে সেটি ঢাকার কেরানীগঞ্জের এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছিল।

পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ হস্তক্ষেপে কেরানীগঞ্জের ক্রেতাকে অর্থ পরিশোধ করে মহিষটি পুলিশের হেফাজতে নেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মহিষটিকে ঘিরে তৈরি হওয়া ব্যাপক আগ্রহ এবং সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরে প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুরোধে মহিষটিকে আজীবন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। চিড়িয়াখানায় নেওয়ার পর এটিকে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে রাখা হবে।

এদিকে আবারও বিশ্ব গণমাধ্যমে শিরোনাম হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। রয়টার্স জানায়, ভাইরাল খ্যাতির কারণে বাংলাদেশে ঈদের কোরবানি থেকে রেহাই পেয়েছে এই মহিষ।

এএফপি রসিকতা করে মার্কিন প্রেসিডেন্টের ‘কমান্ডার ইন চিফ’ পদকে ঘিরে মহিষটিকে ‘কমান্ডার ইন বিফ’ বলে উল্লেখ করে। নতুন প্রতিবেদনে তারা জানায়, ‘ট্রাম্প’ নামের মহিষটিকে কোরবানির হাত থেকে বাঁচিয়ে চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।

নিউইয়র্ক পোস্ট জানায়, বাংলাদেশে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের ভাইরাল অ্যালবিনো মহিষ ঈদের কোরবানি থেকে রক্ষা পেয়েছে।

স্কাই নিউজ লিখেছে, ঈদের কোরবানি থেকে রেহাই পেয়েছে ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ।

ফ্রান্স টোয়েন্টিফোর শিরোনাম করেছে, ভাইরাল তারকাখ্যাতিই বাংলাদেশে ‘ট্রাম্প’ মহিষকে কোরবানির হাত থেকে বাঁচিয়েছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটিকে রক্ষায় হস্তক্ষেপ করেন কর্তৃপক্ষ।

টাইমস অব ইসরায়েল জানায়, ঈদের কোরবানি থেকে শ্বেতকায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষকে রেহাই দেওয়া হয়েছে বাংলাদেশে।

এছাড়া এনডিটিভি, দ্য এক্সপ্রেস ট্রিবিউন, দ্য টেলিগ্রাফ, ডন, দ্য ইন্ডিপেনডেন্ট, টাইমস অব ইন্ডিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও মহিষটি নিয়ে খবর প্রকাশিত হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি