ফ্রান্সের ম্যাচে সব আর্জেন্টিনার রেফারি, ‘লজ্জা নেই’ ফিফার বলছে ফরাসি মিডিয়া

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুক্রবার রাতে মুখোমুখি হবে মরক্কো ও ফ্রান্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক ব্যতিক্রমী ঘোষণা দিয়েছে। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা পাঁচজন অফিশিয়ালই আর্জেন্টিনার।

চলতি ২০২৬ বিশ্বকাপে ৯৬টি ম্যাচ শেষ হলেও এবারই প্রথম কোনো ম্যাচে দায়িত্ব পালন করবেন একই দেশের পাঁচজন অফিশিয়াল। এর আগে একই দেশের প্রধান রেফারি দেখা গেলেও, পুরো অফিশিয়াল প্যানেল একই দেশের হওয়ার নজির ছিল না।

এই ঘোষণা এমন সময়ে এলো, যখন মিশর ও আর্জেন্টিনার শেষ ষোলোর ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলছে। মঙ্গলবার রাতের সেই ম্যাচে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয় পেলেও মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফ রেফারির কয়েকটি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন।

ফিফা ফ্রান্স ও মরক্কো ম্যাচের অফিশিয়ালদের তালিকা প্রকাশ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। সবশেষ দুটি বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও আর্জেন্টিনা। ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে কিলিয়ান এমবাপের ফ্রান্স ৪-৩ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়েছিল। পরে ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ৩-৩ সমতার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পেয়ে শিরোপা জেতে লিওনেল মেসির আর্জেন্টিনা।

ফিফার এই সিদ্ধান্তের সমালোচনা করেছে ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট। তাদের মন্তব্য, ‘ফিফার কোনো লজ্জা নেই।’

বাংলাদেশ সময় শুক্রবার রাত দুইটায় বোস্টনে শুরু হবে ফ্রান্স ও মরক্কোর ম্যাচ। এতে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন আর্জেন্টিনার ফাকুন্দো তেল্লো। সহকারী রেফারি হিসেবে থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে। চতুর্থ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন দারিও হেরেরা এবং রিজার্ভ সহকারী রেফারি থাকবেন ক্রিস্টিয়ান নাভারো।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচগুলোতে সাধারণত পক্ষপাতিত্বের বিতর্ক এড়াতে বিভিন্ন দেশের রেফারিদের সমন্বয়ে অফিশিয়াল প্যানেল গঠন করা হয়। সেই প্রচলিত রীতির ব্যতিক্রম হওয়ায় ফিফার সিদ্ধান্ত নিয়ে সমর্থকদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ফ্রান্সের ম্যাচে সব আর্জেন্টিনার রেফারি! ফিফা আবারও আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর জন্য সব রকম চেষ্টা করছে।’ আরেকজন মন্তব্য করেন, ‘ফিফা এখন আর কিছুই লোকায় না। সব আর্জেন্টাইন! ভিডিও সহকারী রেফারির দায়িত্বে মেসিকেও ডেকে নিলেই তো হয়!’

অন্যদিকে, মঙ্গলবার রাতে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে প্রধান রেফারির দায়িত্বে ছিলেন ফ্রান্সের ফ্রাঁসোয়া ল্যাটেক্সিয়ার এবং তার দুই সহকারীও ছিলেন ফরাসি। সে সময় আর্জেন্টিনার সমর্থকদের মধ্যেও রেফারিং নিয়ে অসন্তোষ দেখা গিয়েছিল।

তবে রেফারি বিতর্ককে গুরুত্ব দিচ্ছে না ফ্রান্স দল। দলের রক্ষণভাগের খেলোয়াড় দায়ো উপামেকানো ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে বলেন, ‘রেফারি কে হবেন, তা নিয়ে আমি একদমই ভাবছি না। আমরা আগেও কখনো তা করিনি। আমাদের পুরো মনোযোগ মরক্কোর ওপর। আমরা ম্যাচটি জিততে চাই, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

ফ্রান্সের তৃতীয় পছন্দের গোলরক্ষক রবিন রিসারও একই অবস্থান ব্যক্ত করে বলেন, ‘আমাদের মনগড়া সন্দেহে ভোগা উচিত নয়। জল ঘোলা করাটা আপনাদের (সংবাদমাধ্যমের) কাজ, আমাদের নয়।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড