ফরাসি পর্যটককে সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণ: দুই পাকিস্তানির মৃত্যুদণ্ড বহাল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২

ছয় বছর আগে পাকিস্তানে এক ফরাসি নারী পর্যটককে তিন সন্তানের সামনে দলবদ্ধ ধর্ষণের মামলায় দুই পাকিস্তানি নাগরিকের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আদালত। এমন তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তাসংস্থা ডেইলি মেইল।

বুধবার (৩ জুন) আদালত তাদের করা আপিল খারিজ করে দেয়।

এর আগে ২০২১ সালে একটি বিশেষ আদালত তাদের মৃত্যুদণ্ড দিয়েছিল। ঘটনাটি ঘটে ২০২০ সালের ৯ সেপ্টেম্বর। পাকিস্তানের লাহোর–সিয়ালকোট মহাসড়কে ফরাসি ওই নারী তার তিন সন্তানসহ গাড়িতে ছিলেন। গাড়ির জ্বালানি শেষ হয়ে যাওয়ায় তারা রাস্তার পাশে আটকে পড়েন। পরে দুর্বৃত্তরা গাড়ির জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে তাকে গাড়ি থেকে নামিয়ে সন্তানদের সামনে ধর্ষণ করে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়। সেই সঙ্গে তারা ওই নারীর নগদ টাকা, গহনা ও ব্যাংক কার্ড লুট করে পালিয়ে যায়।

পুলিশ জানায়, ভুক্তভোগী ঘটনার পর কয়েকজন আক্রমণকারীর বর্ণনা দিতে সক্ষম হন। মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে কয়েক দিনের মধ্যেই অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে ঘটনাস্থল থেকে সংগৃহীত ডিএনএ নমুনার সঙ্গে তাদের মিল পাওয়া যায়। শুনানির সময় ভুক্তভোগী আদালতে তাদের শনাক্ত করেন এবং একজন অভিযুক্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। বিশেষ সন্ত্রাসবিরোধী আদালতে দ্রুত বিচার শেষে ২০২১ সালে তাদের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। পরে আসামিরা আপিল করলেও আদালত তা খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখে। দণ্ডপ্রাপ্তরা হলেন আবিদ মালহি ও শফকত আলী।

ঘটনাটি পাকিস্তান ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে দোষীদের কঠোর শাস্তির দাবি ওঠে। দেশটিতে ধর্ষণ মামলার বিচারব্যবস্থা ও পুলিশের ভূমিকা নিয়েও ব্যাপক সমালোচনা হয়।

তৎকালীন লাহোর পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তার মন্তব্য—‘নারীটি রাতে কেন একা ছিল’—এ নিয়ে তীব্র বিতর্ক ও জনরোষ তৈরি হয়, যা ভুক্তভোগীকে দোষারোপ হিসেবে দেখা হয়।

মানবাধিকারকর্মীরা দীর্ঘদিন ধরেই পাকিস্তানে ধর্ষণ মামলার দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানিয়ে আসছেন। আইন বিশেষজ্ঞদের মতে, দেশটিতে বিচারিক দুর্বলতা ও তদন্তের ঘাটতির কারণে অনেক ভুক্তভোগী ন্যায়বিচার পান না।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন