ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক হলেন এস এম তারেক আজাদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম তারেক আজাদ। নবগঠিত এই কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) রাতে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নেওয়াজ খান বাপ্পিসহ মোট ২৮ জন সহ-সভাপতি রয়েছেন। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাকিবুল ইসলামসহ ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পেয়েছেন। সহ-সভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক হিসেবে মোহাম্মাদ আলী ত্বোহা, প্রচার সম্পাদক হিসেবে মনিরুজ্জামান মনির এবং অর্থ সম্পাদক হিসেবে এস এম তারেক আজাদসহ আরও অনেকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন।

এস এম তারেক আজাদ এর আগে তেজগাঁও কলেজ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি মহানগর ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত তারেক আজাদ ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনসহ শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি আদায়ে বিভিন্ন সময় রাজপথে সরব ছিলেন। আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে ডাকসু হামলা, মোদীবিরোধী আন্দোলন এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে তার সক্রিয় অংশগ্রহণ সংগঠনের নেতাকর্মীদের মাঝে তাকে পরিচিত করে তোলে।

কেন্দ্রীয় অর্থ সম্পাদক হিসেবে তারেক আজাদের দায়িত্ব গ্রহণকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে