রাজনীতি
বিএনপি ওপেনে ‘হ্যাঁ’ বললেও গোপনে ‘না’–এর কার্যক্রম চালাচ্ছে: হাসনাত আবদুল্লাহ
আসন্ন গণভোটে বিএনপি প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিলেও গোপনে ‘না’–এর পক্ষে কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রোববার রাতে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।
রাজউক ও সিভিল এভিয়েশনকে জবাবদিহির আওতায় আনা হবে: এস এম জাহাঙ্গীর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, রাজউক ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (সিভিল এভিয়েশন) জবাবদিহির আওতায় আনা হবে। তাদের স্বেচ্ছাচারিতা ও দায়িত্বহীনতার কারণে রাজধানীতে অপরিকল্পিত নগরায়ন গড়ে উঠছে। প্রচলিত আইন যথাযথভাবে প্রয়োগ না করায় বিধিবহির্ভূত ভবন নির্মাণ অব্যাহত রয়েছে।
বিএনপি প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেতাকে বহিষ্কার
দলীয় নির্দেশনা অমান্য করার অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রদলের সহ-সভাপতি আল আমিনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জামায়াত মানুষকে কেনে না, সম্মান দেখায়: আমির শফিকুর রহমান
জামায়াতে ইসলামী মানুষের ভোটার তথ্য বা বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে দলের আমির ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ইসলামীর রাজনীতি মানুষকে কেনার নয়, বরং মানুষের জীবনের প্রতি সম্মান প্রদর্শনের উপর ভিত্তি করে। শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পঞ্চগড়ের নির্বাচনী সফরের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলে তিনি।
স্বাধীনতায় অবিশ্বাস করেছে, তারাই ধর্মীয় বিভাজন তৈরিতে ব্যস্ত: সালাহউদ্দিন
সালাহউদ্দিন আহমদ বলেন, ছাত্র-গণঅভ্যুত্থানে এ দেশে শত শত মানুষ শহীদ হয়েছেন এবং রাজপথে রক্ত দিয়েছেন। তাদের প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়া এবং বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা। সেই শহীদদের আকাঙ্ক্ষা পূরণ ও একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য তিনি ধানের শীষে ভোট চান।
গকসু ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ানের ছাত্রদলে যোগদান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতে যুক্ত হয়েছেন গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহসভাপতি (ভিপি) মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তিনি বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন।
জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: রয়টার্সকে তারেক রহমান
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করলে বিরোধী দলের ভূমিকা প্রশ্নের মুখে পড়বে। বরং বিএনপি এককভাবেই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে—এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান এসব কথা বলেন।
তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ফজরের নামাজ শেষে ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে নারায়ণগঞ্জে পাঁচরুখিতে আয়োজিত জনসভায় এ আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, 'আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে ফজরের নামাজ জামাতে আদায় করার পর সরাসরি লাইনে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।'
নির্বাচনী গাড়ি থেকে আটক ১৫ লাখ টাকা নিয়ে যা বললেন বিএনপির প্রার্থী এ্যানি
লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে জব্দ করা ১৫ লাখ টাকা যাচাই-বাছাই শেষে ছেড়ে দিয়েছে যৌথবাহিনী। একই সঙ্গে গাড়িতে থাকা বিএনপি কর্মী বদরুল আলম শ্যামলকেও ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
জামায়াতের খালিদুজ্জামানের ডিগ্রি নিয়ে মুখ খুললেন ডা. মৃণাল
সম্প্রতি ডা. এস এম খালিদুজ্জামানের ক্লিনিক্যাল এমব্রায়োলজি ডিগ্রিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক ও বিএমডিসির শোকজ নোটিশ জারির ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সে বিষয়ে বাংলাদেশের প্রখ্যাত বন্ধ্যাত্ব চিকিৎসক ডা. মৃণাল কুমার সরকার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) ভূমিকা ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এভারকেয়ার ফার্টিলিটি সেন্টারের কো-অর্ডিনেটর এবং বাংলাদেশের আইভিএফ ও এআরটি চিকিৎসা পদ্ধতির অগ্রদূত তার বিশদ অভিমত তুলে ধরেন ডা. মৃণাল কুমার সরকার।
নির্বাচনী প্রচারণায় আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেটসহ তিনটি জেলায় সফর করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিন সিলেটে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। দলের কর্মসূচি অনুযায়ী, দিনের শুরুতে সকাল ১০টায় হবিগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। সেখানে বক্তব্য দেওয়ার পর তিনি সিলেটের উদ্দেশে রওনা হবেন।
তারেক রহমান মজলুম ছিলেন, জালিম হবেন না: ডাকসু ভিপি সাদিক কায়েম
ভুচিচ বলেন, অনেক সময় এমন কিছু ঘটনা সামনে আসে, যেগুলো প্রথমে অবিশ্বাস্য বা আজগুবি মনে হয়। কিন্তু ইতিহাস থেকে দেখা যায়, এমন পরিস্থিতির পরই কোথাও না কোথাও সামরিক হামলা ঘটে। উদাহরণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময়কার আলোচিত নারী কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে ধরেন এবং বলেন, এ ধরনের ঘটনা কখনো কখনো বড় রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তকে ত্বরান্বিত করে।