নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মাভাবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা

ম
মাভাবিপ্রবি প্রতিনিধি
২২ আগস্ট, ২০২৬ ২১:৫০:১৭
আতিক মাহবুব তানজিম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর আচার্য হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর- কে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

শুক্রবার (২১ আগস্ট) এক অভিনন্দনবার্তায় উপাচার্য বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর নির্বাচিত হওয়া বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতির দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা, নেতৃত্বগুণ এবং দেশসেবার প্রত্যয় রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অভিনন্দনবার্তায় উপাচার্য আরও বলেন, মাভাবিপ্রবির আচার্য হিসেবে রাষ্ট্রপতির নেতৃত্ব ও দিকনির্দেশনা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং মানবসম্পদ উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একই সঙ্গে জাতির মহান নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী–এর নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে তাঁর অভিভাবকসুলভ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা অনুপ্রেরণা জোগাবে বলেও তিনি উল্লেখ করেন।

বার্তার শেষাংশে উপাচার্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন এবং তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র ও উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ