নৈরাজ্যের প্রতিবাদে জবিতে শিক্ষক-শিক্ষার্থীসহ সহস্রাধিক মানুষের র‍্যালি

জ
জবি প্রতিনিধি
২৩ নভেম্বর, ২০২৬ ২৩:৫৯:০৩
ছবি: সদ্য সংবাদ

দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতার ঘটনার প্রতিবাদে র‍্যালি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। ‘নৈরাজ্যকে না’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচি থেকে দেশের স্থিতিশীলতা রক্ষা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনও সংহতি প্রকাশ করে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে কর্মসূচি শুরু হয়। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সেখানে জড়ো হলে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন র‍্যালির উদ্বোধন করেন। পরে র‍্যালিটি প্রধান ফটক দিয়ে বের হয়ে আদালতের পাশের সড়ক ও রায়সাহেব বাজার মোড় ঘুরে ক্যাম্পাসে ফিরে আসে। র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় তাঁরা ‘বিপ্লব-সন্ত্রাস একসঙ্গে চলে না’, ‘বিপ্লবে বলীয়ান নির্ভীক জবিয়ান’, ‘শিক্ষা-সন্ত্রাস একসঙ্গে চলে না’, ‘নৈরাজ্যকে না বলি, সবাই মিলে দেশ গড়ি’, ‘নৈরাজ্যের দিন শেষ, গড়ব মোরা বাংলাদেশ’ এবং ‘সবার আগে বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নেতাকর্মীরা। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নেতারাও এতে অংশ নেন।

সমাবেশে বক্তব্যে শাখা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কথিত অপতৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তিনি।

জাতীয় ছাত্রশক্তি ও ইসলামী ছাত্রশিবিরের নেতারা গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানান। অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি তোলে জকসু।

জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে জুলাই সনদ কার্যকর করতে হবে। অন্যথায় দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা কঠিন হবে।

জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের রক্ত ঝরানো আওয়ামী লীগ আবারও অগ্নিসন্ত্রাস, লুটতরাজ, ভাঙচুর ও মানুষ হত্যার মতো কর্মকাণ্ডে জড়িয়েছে। আওয়ামী লীগকে কুখ্যাত সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে তিনি রাষ্ট্রীয়ভাবে সংগঠনটিকে সন্ত্রাসী ঘোষণা করার দাবি জানান। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের আহ্বান জানান তিনি।

সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও জাতি হিসেবে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয়নি। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অতীতের বিভেদ-বিসম্বাদ ভুলে দেশের স্বাধীনতা রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হানাহানি ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। এভাবে নৈরাজ্য চলতে থাকলে জাতির কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে না। অতীতে যারা অপকর্ম করেছেন, তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণ থাকলে প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হবে।

উপাচার্য আরও বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, নৈরাজ্য সৃষ্টি করবেন না এবং কাউকে নৈরাজ্য করতে দেওয়া হবে না। দেশকে সামনে এগিয়ে নিতে সবাইকে গঠনমূলক কাজে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরাও কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন। তাঁরা দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং নৈরাজ্য প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি খন্দকার হাবিবুর রহমান, কর্মচারী সমিতির নেতারা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া, বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সভাপতি অধ্যাপক আজম খান এবং ইউট্যাবের সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিএনপির মিছিলে প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ৫ সদ্য. বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, বিএনপিতে ফিরতে পারেন ৭ বহিষ্কৃত এমপি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. সিইও পদে জেনসেন হুয়াংকে ফের ফিরিয়ে আনল এনভিডিয়া সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. বিএনপির মিছিলে প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ৫ সদ্য. বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, বিএনপিতে ফিরতে পারেন ৭ বহিষ্কৃত এমপি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. সিইও পদে জেনসেন হুয়াংকে ফের ফিরিয়ে আনল এনভিডিয়া সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ