দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়ে নতুন করে অপরাধ সাম্রাজ্য গড়ে তুলছিলেন শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলাম। পুরোনো ও নতুন সহযোগীদের নিয়ে আবারও অপরাধজগতে সক্রিয় হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। গোয়েন্দাদের কাছে এমন তথ্য আসার পর তাঁকে গ্রেপ্তারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি জোরদার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।
তিনি বলেন, সুইডেন আসলাম নতুন করে তাঁর অপরাধ সাম্রাজ্য গুছিয়ে অপরাধ কার্যক্রম শুরু করেছিলেন। তাঁর সঙ্গে কারা জড়িত, তাঁদেরও নজরদারিতে রাখা হয়েছে। সুইডেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অপর এক সন্ত্রাসীকে হত্যার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ওই মামলায় তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
সাম্প্রতিক সময়ে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে সুইডেন আসলামের সম্পৃক্ততা রয়েছে কি না, জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, এসব ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার বিষয়ে আপাতত সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে বিষয়গুলো আরও তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, টিটন হত্যা মামলার তদন্তে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, রাজধানীর নিউমার্কেট এলাকায় যেদিন খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটনকে গুলি করে হত্যা করা হয়, সেদিন সুইডেন আসলাম ঢাকায় অবস্থান করছিলেন। প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডে তাঁর সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে।
ওই কর্মকর্তা আরও জানান, ২০২৪ সালে কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর সুইডেন আসলাম বিদেশে চলে যান। পরে দেশে ফিরে আবারও নিজের অপরাধ সাম্রাজ্য গুছিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করেন। গোয়েন্দা নজরদারির বিষয়টি আঁচ করতে পেরে তিনি আবারও দেশ ছাড়ার চেষ্টা করছিলেন। থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে করে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের সংশ্লিষ্টতার তথ্য প্রাথমিক তদন্তে উঠে আসায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেও জানান ওই কর্মকর্তা।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর অস্থির পরিস্থিতির মধ্যে জামিনে মুক্তি পাওয়া আলোচিত শীর্ষ সন্ত্রাসীদের একজন ছিলেন সুইডেন আসলাম।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের নথি অনুযায়ী, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান সুইডেন আসলাম। কারাগারে তাঁর হাজতি নম্বর ছিল ৬৬৩/২০। নথিতে উল্লেখ রয়েছে, ২০০৫ সালের ৮ ফেব্রুয়ারি তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে আসেন। পরে ২০২০ সালের ২০ মার্চ তাঁকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
সুইডেন আসলামের বাবার নাম শেখ জিন্নাত আলী। তাঁদের গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়া এলাকায়।
সুইডেন আসলামের নতুন অপরাধ সাম্রাজ্য
দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়ে নতুন করে অপরাধ সাম্রাজ্য গড়ে তুলছিলেন শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলাম। পুরোনো ও নতুন সহযোগীদের নিয়ে
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
এই বিভাগের আরও খবর
ঢাকা দক্ষিণে ৩ পদের দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি
২৩ নভেম্বর, ২০২৬
রাজধানীর উত্তরায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন
২২ নভেম্বর, ২০২৬
হযরত শাহজালাল বিমানবন্দরে ১১ কোটি টাকার স্বর্ণের পেস্ট জব্দ, আটক ৩
২২ নভেম্বর, ২০২৬
যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার
২২ নভেম্বর, ২০২৬
২০২৭ সালের জুলাইয়ে উত্তরা-কমলাপুর রুটে চালু হচ্ছে মেট্রোরেল
২২ নভেম্বর, ২০২৬
-
সুইডেন আসলামের নতুন অপরাধ সাম্রাজ্য
-
নৈরাজ্যের প্রতিবাদে জবিতে শিক্ষক-শিক্ষার্থীসহ সহস্রাধিক মানুষের র্যালি
-
জবির চারুকলা অনুষদে নতুন বিভাগ চালুর পরিকল্পনা উপাচার্যের
-
ঢাকা দক্ষিণে ৩ পদের দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি
-
কলাপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার
-
কুবিতে দুর্লভ মেডেল ও প্রত্নবস্তু প্রদর্শনীতে শুরু আর্কিওলজি ফেস্ট
-
প্রতারণার মামলায় গোদাগাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক গ্রেপ্তার
-
আ.লীগের সাবেক নেতা সুরুজ্জামানসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩
-
পাহাড়ে নারীর ক্ষমতায়নে বিসিকের উদ্যোগ, প্রশিক্ষণ নিচ্ছেন ২৮০ জন
-
বিএনপির এমপিকে ‘আওয়ামী লীগের দালাল’ বললেন যুবদল নেতা