গোবিপ্রবি অ্যানিমেল ওয়েলফেয়ার টিমের নেতৃত্বে সুমন-জাহিদুল

গ
গোবিপ্রবি প্রতিনিধি
২৪ নভেম্বর, ২০২৬ ২২:৩১:০০
ছবি: সদ্য সংবাদ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) প্রাণিকল্যাণমূলক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে GSTU Animal Welfare Team (AWT)-এর দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সুমন আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের মো. জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) গত কমিটির মনোনয়ন ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে ২৬ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটি ২০২৬-২০২৭ মেয়াদে এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন সহসভাপতি মো. ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক নুরজাহান চৌধুরী সোবর্ণা, এডব্লিউটির রেসকিউ উইংয়ের প্রধান মো. বেলাল হোসাইন, কোষাধ্যক্ষ মো. বুরহানুর রহমান এবং সহকারী কোষাধ্যক্ষ মো. শাওন পারভেজ। রেসকিউ উইংয়ের সহকারী হিসেবে রয়েছেন রমজান আলী ও জয় চাকমা।

এ ছাড়া বন্যপ্রাণীবিষয়ক সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সালাউদ্দিন আয়ুবী, গৃহপালিত ও পোষা প্রাণীবিষয়ক সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হোসাইন নোমান, জেনেটিক রিসোর্সবিষয়ক সাংগঠনিক সম্পাদক উম্মে রাইহান দিঘী মনি, দপ্তর সম্পাদক সায়াদা মহিমা মাহজাহিন, জনসংযোগ সম্পাদক সামিউল ইসলাম, মানবসম্পদ সম্পাদক জারিন তাহসিম অর্পি এবং আইটি সম্পাদক শাহাদাত হোসাইন সজল।

আইনবিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন মো. মুকাররম হোসেন ও মো. আতিকুর রহমান। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আক্তারুল ইসলাম, মো. রাকিবুল হাসান, মো. মুহিত মুস্তাকিম, নাহিদ হাসান, রিফাত খন্দকার, জয়িতা দাস, রুবাইয়া আশরাফ নিসা ও শফিকুল ইসলাম আকাশ।

নবগঠিত কমিটির সভাপতি মো. সুমন আলী বলেন, ‘এই দায়িত্ব আমাদের কাছে শুধু একটি পদ নয়, বরং একটি আমানত। ক্যাম্পাসে কোনো প্রাণী যেন ক্ষুধার্ত না থাকে এবং অসুস্থ প্রাণী যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায়, সে লক্ষ্যেই কাজ করব। নিয়মিত খাবার ও পানির ব্যবস্থা, জরুরি উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম, টিকাদান এবং সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে প্রাণীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে চাই।’

তিনি আরও বলেন, ‘প্রাণীর প্রতি দয়া মানবতার পরিচয়। আমরা শুধু একটি সংগঠন হিসেবে নয়, ক্যাম্পাসের অবলা প্রাণীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করতে চাই।’

নবগঠিত কমিটি বিশ্ববিদ্যালয়ে প্রাণিকল্যাণমূলক কার্যক্রমের পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নের পাশাপাশি প্রাণীদের সার্বিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করবে।

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ সদ্য. বিএনপি বাজারে চাঁদা নিয়ে বিরোধ, প্রতিমন্ত্রীর সামনেই মুখোমুখি দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা সদ্য. ৩ ছাত্র সংগঠনের আপত্তি, প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ সদ্য. বিএনপি বাজারে চাঁদা নিয়ে বিরোধ, প্রতিমন্ত্রীর সামনেই মুখোমুখি দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা সদ্য. ৩ ছাত্র সংগঠনের আপত্তি, প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট