দুর্গম পাহাড়ে জীবনরক্ষাকারী সেবা নিশ্চিতে নানিয়ারচরে প্রকল্পের সমাপনী সভা

ম
মেহেদী হাসান (রাঙামাটি প্রতিনিধি)
২৪ নভেম্বর, ২০২৬ ২৩:০১:২৮
ছবি: সদ্য সংবাদ

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী জরুরি সেবায় প্রবেশাধিকার ও এসব সেবার যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত প্রকল্পের উপজেলা পর্যায়ের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত ‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিস ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর পেয়ারা বেগম।

সভায় প্রকল্পের আওতায় সমন্বিত পুষ্টি, খাদ্যনিরাপত্তা, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি কার্যক্রমের অগ্রগতি এবং অর্জন তুলে ধরা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের পাঁচ বছরের কম বয়সী ঝুঁকিপূর্ণ শিশু ও তাদের পরিবারের পুষ্টিগত অবস্থা, স্বাস্থ্যগত সক্ষমতা এবং সামগ্রিক জীবনমান উন্নয়নে প্রকল্পটির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর পেয়ারা বেগম বলেন, আশিকা পরিচালিত এ প্রকল্প নানিয়ারচরের দুর্গম এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রকল্পের মেয়াদ আরও বাড়ানো হলে এসব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত হবে।

আশিকা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার সুব্রত খীসা বলেন, আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ও সামাজিক উন্নয়ন, খাদ্যনিরাপত্তা ও জীবিকায়ন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য, জেন্ডার ও মানবাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে জীবনরক্ষাকারী জরুরি সেবা পৌঁছে দেওয়া এবং এসব সেবার যথাযথ ব্যবহার নিশ্চিত করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।

এ সময় বক্তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক মানুষের কাছে জীবনরক্ষাকারী সেবাগুলো আরও সহজলভ্য করতে হবে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় এসব সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ জোরদার করা প্রয়োজন।

প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর সোনা রঞ্জন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পি চাকমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ, নানিয়ারচর থানার প্রতিনিধি দীপক চৌধুরী, প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার সুব্রত খীসা, উপজেলা কো-অর্ডিনেটর জীবন্ত তালুকদারসহ সিএনপি ও পাড়া পর্যায়ের উপকারভোগীরা।​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ সদ্য. বিএনপি বাজারে চাঁদা নিয়ে বিরোধ, প্রতিমন্ত্রীর সামনেই মুখোমুখি দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা সদ্য. ৩ ছাত্র সংগঠনের আপত্তি, প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ সদ্য. বিএনপি বাজারে চাঁদা নিয়ে বিরোধ, প্রতিমন্ত্রীর সামনেই মুখোমুখি দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা সদ্য. ৩ ছাত্র সংগঠনের আপত্তি, প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট