চারদিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার

ক
কুবি প্রতিনিধি
২৭ নভেম্বর, ২০২৬ ২১:১৬:৪৩

চারদিন ধরে নিখোঁজ রয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ফোরকানের মা সাজিয়া সুলতানা (৪০)। এ ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাঁর পরিবার। নিখোঁজ স্বজনের সন্ধান না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। তাঁর সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টার পর থেকে নিখোঁজ রয়েছেন সাজিয়া সুলতানা।

নিখোঁজ সাজিয়া সুলতানা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর ছদাহা এলাকার উকিয়ারকুলের বৈদ্য বাড়ির বাসিন্দা। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১৩০৬।

পরিবার সূত্রে জানা যায়, সাজিয়া সুলতানা বেশ কয়েক বছর ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। গত ২৪ নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফিরে আসেননি। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল থ্রি-পিস। তাঁর চুল খাটো এবং গায়ের রং শ্যামলা।

সাজিয়া সুলতানার ছেলে ও কুবি শিক্ষার্থী মোহাম্মদ ফোরকান বলেন, ‘আমার মা বেশ কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত ২৪ নভেম্বর সকাল ১১টার দিকে উত্তর ছদাহা, উকিয়ারকুলের বৈদ্য বাড়িতে আমার খালার বাসা থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে এখনো ফিরে আসেননি। আমরা সম্ভাব্য সব জায়গায় খুঁজেছি এবং নিকটস্থ থানায় জিডি করেছি। কোনো সহৃদয় ব্যক্তি আমার মায়ের সন্ধান পেয়ে থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।’

নিখোঁজ সাজিয়া সুলতানাকে খুঁজে পেতে আত্মীয়স্বজনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার। কেউ তাঁর সন্ধান পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:
০১৬৪১৩০৬৯৫১ — রাজিয়া আক্তার (নিখোঁজ নারীর বোন)
০১৮৩৮৮০৩৬৪৪ — মাহিম (নিখোঁজ নারীর ছেলে)
০১৯৪৯২৯৫৯৮১ — ফোরকান (নিখোঁজ নারীর ছেলে)​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. বিজেপি নেতাকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাহিদ ইসলাম সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. বিজেপি নেতাকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাহিদ ইসলাম সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে