কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় শনিবার (২৮ নভেম্বর) দিনের বড় একটি সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার কারণে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ পাবেন না উপজেলার বাসিন্দারা।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, রাজারহাট উপকেন্দ্রের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এ সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় উপজেলার আওতাধীন সব ফিডারের বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।
উপকেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে রক্ষণাবেক্ষণ কার্যক্রম আগেই সম্পন্ন হলে বিকেল ৫টার আগেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। কাজ শেষ হওয়ার পর পরিস্থিতি অনুযায়ী স্বাভাবিক হবে বিদ্যুৎ সরবরাহ।
সদ্য সংবাদ/এজে