জাতীয় প্রতিযোগিতায় প্রামাণ্যচিত্র নির্মাণে ১ম কুবি শিক্ষার্থী সুপ্রতীক

ক
কুবি প্রতিনিধি (মোঃ ইব্রাহিম)
২৭ নভেম্বর, ২০২৬ ১৬:৪৩:০০
ছবি: সদ্য সংবাদ

জলবায়ু পরিবর্তন ও উপকূলীয় মানুষের জীবনসংগ্রাম নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চৌধুরী সুপ্রতীক বড়ুয়া। তাঁর নির্মিত ‘সল্ট অ্যান্ড সারভাইভাল’ প্রামাণ্যচিত্রটি ‘প্ল্যানেটারি হেলথ থ্রু দ্য লেন্স–ক্যাট-আর্থ ২০২৬’ প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে। এ অর্জনের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন ৫০ হাজার টাকা ও সনদ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও দেশি-বিদেশি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় সুপ্রতীকের কাজের মূল বিষয় ছিল বাংলাদেশের উপকূলীয় জনপদে লবণাক্ততার বিস্তার এবং এর ফলে মানুষের দৈনন্দিন জীবনে সৃষ্ট সংকট। চিংড়ি চাষের বিস্তার, জলবায়ু পরিবর্তন ও পরিবেশের অবনতিতে কীভাবে মানুষের পানির প্রাপ্যতা ও জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে।

খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে পরিচালিত মাঠপর্যায়ের গবেষণার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘সল্ট অ্যান্ড সারভাইভাল’। এতে বিশেষ গুরুত্ব পেয়েছে নিরাপদ পানির সংকট, নারীদের পানি সংগ্রহের বাড়তি শ্রম, স্বাস্থ্যঝুঁকি, শিক্ষা ও জীবিকার পরিবর্তন এবং উপকূলীয় মানুষের স্থানান্তরের বাস্তবতা।

প্রামাণ্যচিত্রটির চিত্রনাট্য, চিত্রগ্রহণ ও সম্পাদনার দায়িত্বে ছিলেন সুপ্রতীক নিজেই। এতে কণ্ঠ দিয়েছেন সুমাইয়া সুলতানা। পুরো কাজের গবেষণা ও একাডেমিক তত্ত্বাবধানে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্ত।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে সুপ্রতীক জানান, উপকূলের মানুষের পানির সংকট ও প্রতিকূল পরিবেশে টিকে থাকার অভিজ্ঞতা দর্শকদের সামনে তুলে ধরাই ছিল তাঁর নির্মাণের প্রধান উদ্দেশ্য। এই স্বীকৃতি তিনি প্রামাণ্যচিত্রে নিজেদের জীবনের গল্প তুলে ধরা উপকূলের মানুষদের উৎসর্গ করেছেন। পাশাপাশি গবেষণা তত্ত্বাবধায়ক, বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অমিত দত্ত বলেন, মাঠপর্যায়ের গবেষণাকে দৃশ্যভাষায় উপস্থাপন করতে সুপ্রতীক আন্তরিকভাবে কাজ করেছেন। তার এই সাফল্য নৃবিজ্ঞান বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দের। তিনি আশা প্রকাশ করেন, প্রামাণ্যচিত্রটি উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা ও নিরাপদ পানির সংকট সম্পর্কে জনসচেতনতা তৈরির পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়েও গুরুত্ব পাবে।

এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে ‘লেটস হাইক’ দলের মো. জাকির হোসেনের নির্মিত ‘উরির চর: টেলস অব লাইফ ইন স্যালাইন ওয়াটার্স’। তৃতীয় স্থান অর্জন করেছে তাসনোভা তাবাস্সুমের ‘ল্যান্ড অ্যান্ড উম্ব’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এ ছাড়া সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকেরা অংশ নেন।

উল্লেখ্য, ক্যাট-আর্থ ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে পরিচালিত ইরাসমাস প্লাস প্রকল্প। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে প্ল্যানেটারি হেলথ শিক্ষা বিস্তারের লক্ষ্য নিয়ে ২০২৪ সালের জানুয়ারিতে প্রকল্পটির কার্যক্রম শুরু হয়।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. বিজেপি নেতাকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাহিদ ইসলাম সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না: আসিফ মাহমুদ সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. বিজেপি নেতাকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাহিদ ইসলাম সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না: আসিফ মাহমুদ সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী