নতুন দায়িত্ব পেলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ নভেম্বর, ২০২৬ ১৩:৫৯:২১
ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও কার্যক্রম তদারকির দায়িত্ব পেয়েছেন ভূমিমন্ত্রী এবং রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। তাঁকে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন মুখপাত্র শামীম উদ্দিন। তিনি জানান, এ বিষয়ে জারি করা সরকারি প্রজ্ঞাপনে মিজানুর রহমান মিনুকে পরিচালনা কমিটির সভাপতি করার কথা উল্লেখ রয়েছে।

উত্তরাঞ্চলের লাখো মানুষের চিকিৎসার অন্যতম ভরসা রামেক হাসপাতাল। প্রতিদিন রাজশাহীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। তবে রোগীর চাপের তুলনায় পর্যাপ্ত শয্যা, চিকিৎসক ও অন্যান্য জনবলের অভাব দীর্ঘদিনের সমস্যা হিসেবে রয়ে গেছে। পাশাপাশি আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণেও চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে।

এমন পরিস্থিতিতে নতুন সভাপতির দায়িত্ব গ্রহণকে ঘিরে হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে শয্যাসংখ্যা বাড়ানো, চিকিৎসক ও জনবল সংকট দূর করা এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার বিষয়ে কার্যকর পদক্ষেপের আশা করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টদের মতে, হাসপাতালের ব্যবস্থাপনায় সমন্বয় বাড়ানো এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে উত্তরাঞ্চলের বৃহৎ জনগোষ্ঠীর চিকিৎসাসেবায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (3)

মন্তব্য করুন

D
Dr. Md. Shafayet Hossain ৪ নভেম্বর, ২০২৬

Good initiative. Govt already recruited public representatives to a number of Corporation/Autonomous body. We have been serving in BADC under the leadership of Bureaucrats, but hardly any positive changes have been there. We also expect such leadership for greater interest of the nation.

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ