আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে দেশে ফেরত আনল বিজিবি

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ আগস্ট, ২০২৬ ২৩:১৬:২৪
ছবি: সংগৃহীত

নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়া ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেরত আসা জেলেদের মধ্যে ১৮ জন বাংলাদেশি ও ছয়জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) সকালে নাফ নদীর শূন্যরেখায় বিজিবির প্রতিনিধিদের কাছে আটক জেলেদের হস্তান্তর করে আরাকান আর্মি। পরে তাদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

বিজিবি জানায়, ২০২৫ সাল থেকে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরার সময় অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় বিভিন্ন সময়ে বেশ কয়েকজন জেলেকে আটক করে আরাকান আর্মি। পরে তাদের মিয়ানমারের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়।

আটক ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে ধারাবাহিক যোগাযোগ ও মধ্যস্থতা করা হয়। মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে নেওয়া এসব উদ্যোগের অংশ হিসেবেই বুধবার ২৪ জেলেকে দেশে ফেরত আনা সম্ভব হয়েছে।

ফেরত আসা জেলেদের পরিচয় যাচাই-বাছাই চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিজিবির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ১৯ আগস্ট পর্যন্ত আরাকান আর্মির হাতে মোট ৪৩৪ জন জেলে আটক হয়েছেন। তাদের মধ্যে ২২২ জন বাংলাদেশি এবং ২১২ জন রোহিঙ্গা নাগরিক।

এর মধ্যে বিজিবির উদ্যোগে এখন পর্যন্ত ৩৪৮ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ১৫৭ জন বাংলাদেশি এবং ১৯১ জন রোহিঙ্গা নাগরিক।

তবে এখনও ৮৬ জন জেলে আরাকান আর্মির হেফাজতে রয়েছেন। তাদের মধ্যে ৬৫ জন বাংলাদেশি ও ২১ জন রোহিঙ্গা নাগরিক। তাদেরও দেশে ফিরিয়ে আনতে বিজিবির যোগাযোগ ও মধ্যস্থতা অব্যাহত রয়েছে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প