জামালপুরে নারীদের সাবলম্বীকরণ এবং প্রজনন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি
৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০৩:০০
ফারিয়াজ ফাহিম

জামালপুরে বেকার যুবক ও নারীদের সাবলম্বীকরণ এবং নারীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে শহরের চালাপাড়া এলাকায় এফপিএবি কার্যালয়ের মিলনায়তনে জিয়াদ কারু শিল্প যুব কল্যাণ সমিতির অর্থায়নে এফপিএবি জামালপুর শাখা এ সভার আয়োজন করে।

অনুষ্ঠানে বিশিষ্ট নারী উদ্যোক্তা সেলিনা বেগমের সভাপতিত্বে জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) জামালপুরের সভাপতি শহিদুল হক খান দুলাল, এফপিএবি জামালপুর জেলা কর্মকর্তা মাহতাব উদ্দিন সবুরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, নারীর স্বাস্থ্য কেবল তার একার বিষয় নয়, এটি পুরো পরিবারের সুস্থতার ভিত্তি। আমাদের নিশ্চিত করতে হবে যেন প্রতিটি নারী প্রজনন স্বাস্থ্য, মাতৃত্বকালীন সেবা, নিয়মিত পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন হন। সাবলম্বীকরণ মানে শুধু বাইরে গিয়ে চাকরি করা নয়, নিজের দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়া।

জামালপুরের নারীদের অপার সম্ভাবনা রয়েছে। কারিগরি প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ সুবিধা, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল প্লাটফর্মের সঠিক ব্যবহারের মাধ্যমে নারীদের আত্মনিভরশীল করে তুলতে আমাদের সরকারি ও বেসরকারি উদ্যোগগুলো আরও জোরদার করতে হবে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর, সম্প্রসারিত হচ্ছে ইস্টার্ন রিফাইনারি সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭ সদ্য. আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. ঢাকা-১০ আসন আসিফকে দিতে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস: রাশেদ খান সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. বেনজীর কোথায়, অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের-সাদ্দামসহ ৭ জনের রায় আগামী সপ্তাহে সদ্য. ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর, সম্প্রসারিত হচ্ছে ইস্টার্ন রিফাইনারি সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭ সদ্য. আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. ঢাকা-১০ আসন আসিফকে দিতে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস: রাশেদ খান সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. বেনজীর কোথায়, অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের-সাদ্দামসহ ৭ জনের রায় আগামী সপ্তাহে