দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার পালন করছে: আইনমন্ত্রী

সদ্য সংবাদ ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:০৬:২৭
সংগৃহীত

দেশে ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, দেশের সব ধর্মের মানুষ বর্তমানে নির্ভয়ে ও নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন আইনমন্ত্রী।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে মো. আসাদুজ্জামান বলেন, প্রায় পাঁচ হাজার বছর আগে অসুর ও কংসের মতো অশুভ শক্তির বিনাশে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। তাঁর জন্মের মূল উদ্দেশ্যই ছিল অন্যায় ও অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা।

মন্ত্রী বলেন, সমাজ ও রাষ্ট্রে যখনই কোনো অশুভ বা অপশক্তির বিরুদ্ধে কথা বলা কিংবা কাজ করার প্রয়োজন হবে, তখন সনাতন ধর্মাবলম্বীরা সরকারের পাশে থাকবেন বলে তিনি আশা করেন।

তিনি আরও বলেন, আগামী দিনেও যেকোনো ধরনের অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বীদের সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন অতিথিরা। পরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজশাহী থেকে ঢাকাসহ সারাদেশের বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গাড়ির ধাক্কায় প্রাণগেল আহত বৃদ্ধার সদ্য. 'লংমার্চ' বিরোধীদলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী সদ্য. লংমার্চ ঘিরে প্রতিকূল পরিবেশ তৈরি করলে জনগণের রোষানলে পড়তে হবে: গোলাম পরওয়ার সদ্য. আগামী ৩ মাসে বিপুল সংখ্যক ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করতে চেষ্টা চলছে: নাহিদ ইসলাম সদ্য. দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার পালন করছে: আইনমন্ত্রী সদ্য. বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে বিশেষ দোয়া করলেন জামায়াত আমির সদ্য. ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণগেল ৩ জনের সদ্য. রাজশাহী থেকে ঢাকাসহ সারাদেশের বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গাড়ির ধাক্কায় প্রাণগেল আহত বৃদ্ধার সদ্য. 'লংমার্চ' বিরোধীদলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী সদ্য. লংমার্চ ঘিরে প্রতিকূল পরিবেশ তৈরি করলে জনগণের রোষানলে পড়তে হবে: গোলাম পরওয়ার সদ্য. আগামী ৩ মাসে বিপুল সংখ্যক ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করতে চেষ্টা চলছে: নাহিদ ইসলাম সদ্য. দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার পালন করছে: আইনমন্ত্রী সদ্য. বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে বিশেষ দোয়া করলেন জামায়াত আমির সদ্য. ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণগেল ৩ জনের