চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

সদ্য সংবাদ ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫৫:০০
ছবি: সংগৃহীত

বাংলাদেশে দায়িত্ব পালন শেষে বিদায় নেওয়ার আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ-চীন সম্পর্ক এগিয়ে নিতে রাষ্ট্রদূত হিসেবে ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, ইয়াও ওয়েনের দায়িত্ব পালনের সময় বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে। তার মেয়াদে দুই দেশের সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিমন্ত্রী পর্যায়ের ২+২ মেকানিজম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে প্রায় চার বছর দায়িত্ব পালনকে তার জন্য সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করেন। দায়িত্বকালে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান ইয়াও ওয়েন।

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভবিষ্যতেও চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান রাষ্ট্রদূত। পাশাপাশি চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন বলেও বৈঠকে জানান তিনি।

সাক্ষাতের শেষ পর্যায়ে ইয়াও ওয়েনের পরবর্তী কর্মজীবন ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা