গোপালগঞ্জে ক্লাসরুমে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ নভেম্বর, ২০২৬ ১৬:০৬:০৪
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ জেলা স্কুলের শ্রেণিকক্ষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় নবম শিক্ষার্থীকে নয়, মোট ৯ জনকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দিয়েছে কর্তৃপক্ষ। তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা শেষে বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়া।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর দুপুরে টিফিনের বিরতির পর একটি শ্রেণিকক্ষে অষ্টম, নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী ওই স্লোগান দেয়। এ সময় কেউ একজন মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করেন। পরবর্তী সময়ে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনার সত্যতা ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভূমিকা যাচাই করতে পরদিন ৭ অক্টোবর বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পরীক্ষা করে প্রতিবেদন প্রস্তুত করে।

গত বুধবার (৪ নভেম্বর) তদন্ত প্রতিবেদনটি প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়া হয়। প্রতিবেদন পর্যালোচনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়।

তদন্ত কমিটির প্রধান সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন জানান, শ্রেণিকক্ষে রাজনৈতিক স্লোগান দেওয়ার বিষয়টি তদন্ত করতে সিসিটিভি ফুটেজ ও ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়া হয়। পরে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক মো. জিয়া জানান, ঘটনার সময় তিনি নামাজে ছিলেন। পরে নামাজ শেষে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ফোন পেয়ে বিষয়টি সম্পর্কে জানতে পারেন। এরপর বিদ্যালয়ের অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে নিশ্চিত হন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারেই অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।​

​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশ সদ্য. এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন সদ্য. আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো সদ্য. শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সদ্য. প্রতি লিটার জেট ফুয়েলের দাম বাড়ানো হলো ৬ টাকা ৩২ পয়সা সদ্য. আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হলো ইকবাল সোবহান চৌধুরীকে সদ্য. এআইয়ের প্রভাবে বেকারত্ব বাড়ার বিষয়ে সতর্ক করলেন রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ সদ্য. সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ সদ্য. মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী সদ্য. শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশ সদ্য. এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন সদ্য. আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো সদ্য. শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সদ্য. প্রতি লিটার জেট ফুয়েলের দাম বাড়ানো হলো ৬ টাকা ৩২ পয়সা সদ্য. আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হলো ইকবাল সোবহান চৌধুরীকে সদ্য. এআইয়ের প্রভাবে বেকারত্ব বাড়ার বিষয়ে সতর্ক করলেন রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ সদ্য. সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ সদ্য. মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী