খুলনায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর। বেলুন ও পায়রা উড়িয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেলে প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিকেল ৩টা ৪৫ মিনিটে উপস্থিত হন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে স্টেডিয়ামের গ্যালারিজুড়ে অবস্থান নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রতিযোগিতায় অংশ নিতে আসা ক্রীড়াবিদেরা।
স্টেডিয়ামে প্রবেশের পর গ্যালারিতে থাকা শিক্ষার্থী ও তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। তাঁকে কাছ থেকে দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত তরুণেরা। এ সময় তাঁরা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। জবাবে প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাঁদের প্রতি শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী ও শিক্ষার্থী-ক্রীড়াবিদদের এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্তে পুরো স্টেডিয়ামে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের প্রতিভা বিকাশের লক্ষ্য নিয়ে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে খুলনা জেলা স্টেডিয়ামে ছিল উৎসবের আমেজ।
সদ্য সংবাদ/এসএস