এআইয়ের প্রভাবে বেকারত্ব বাড়ার বিষয়ে সতর্ক করলেন রাষ্ট্রপতি

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ নভেম্বর, ২০২৬ ১৩:৫৫:০৪
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি এর সম্ভাব্য নেতিবাচক প্রভাব মোকাবিলার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রযুক্তির উন্নয়ন যেন মানুষের কর্মসংস্থানের সংকট বাড়িয়ে না দেয়। বরং মানুষের জীবনমান উন্নয়ন ও নতুন কর্মসংস্থান তৈরিতে এআইকে কাজে লাগাতে হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দিনে দেশের অর্থনীতি ও উৎপাদনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, বাণিজ্যসহ প্রায় প্রতিটি খাতেই এ প্রযুক্তির প্রভাব পড়বে। তাই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, এআইয়ের ব্যবহার বাড়লেও মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি হলে তা মানুষের জন্য ঝুঁকির কারণ হতে পারে। এ জন্য নিরাপদ ব্যবহার, কার্যকর নজরদারি এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রণব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

তরুণ প্রজন্মকে দেশের উন্নয়নের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে তরুণদের দক্ষ করে তুলতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের সুযোগ কাজে লাগাতে প্রযুক্তিনির্ভর শিক্ষা ও প্রশিক্ষণের বিকল্প নেই।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে শুধু প্রচলিত কাজের খরচ কমানোর হাতিয়ার হিসেবে দেখলে চলবে না। নতুন পণ্য ও সেবা উদ্ভাবন, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান তৈরিতেও এ প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি জানান, এআই ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা, মানবাধিকার এবং দায়িত্বশীল উদ্ভাবনকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি বাংলা ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

বিশ্ব অর্থনীতিতে এআইয়ের ক্রমবর্ধমান অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশকে কেবল বিদেশি প্রযুক্তির ব্যবহারকারী হিসেবে সীমাবদ্ধ থাকলে চলবে না। নিজস্ব উদ্ভাবন ও প্রযুক্তিগত সক্ষমতা তৈরির মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে হবে।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সরকার, বেসরকারি খাত, বিশ্ববিদ্যালয়, গবেষক ও তরুণ উদ্যোক্তারা সমন্বিতভাবে কাজ করলে এআই বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির নতুন সম্ভাবনা তৈরি করবে। এর মাধ্যমে ২০৪১ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনেও সহায়ক ভূমিকা রাখা সম্ভব হবে।

সদ্য সংবাদ/এজে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশ সদ্য. এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন সদ্য. আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো সদ্য. শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সদ্য. আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হলো ইকবাল সোবহান চৌধুরীকে সদ্য. এআইয়ের প্রভাবে বেকারত্ব বাড়ার বিষয়ে সতর্ক করলেন রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ সদ্য. সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ সদ্য. মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ সদ্য. শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশ সদ্য. এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন সদ্য. আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো সদ্য. শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সদ্য. আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হলো ইকবাল সোবহান চৌধুরীকে সদ্য. এআইয়ের প্রভাবে বেকারত্ব বাড়ার বিষয়ে সতর্ক করলেন রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ সদ্য. সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ সদ্য. মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ