চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩২ পুড়িয়া হেরোইনসহ তোহিদুল ইসলাম ওরফে কালু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সানপুর গাজীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনা এবং নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই মো. গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কবির আলীর বাড়ির পাশের চাঁনমোহাম্মদ হাজীর আমবাগান থেকে তোহিদুলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩২ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তোহিদুল ইসলাম (৩৭) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সর্জন গুচ্ছগ্রামের বাসিন্দা। তিনি মো. সইমুদ্দিনের ছেলে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখার নিশ্চয়তাও দেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এসএস