নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অবরোধ কর্মসূচিকে ঘিরে ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার বৈলর এলাকায় মুখোশ পরা কয়েকজন ব্যক্তি সড়কে টায়ার জ্বালিয়ে এ কর্মসূচি পালন করেন। স্থানীয়দের দাবি, বিক্ষোভকারীরা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে বৈলর এলাকায় মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন কয়েকজন ব্যক্তি। এ সময় তাঁদের মুখে মুখোশ ছিল। তবে ঘটনাকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
এদিকে, ঘটনাটি নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে পুলিশ। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসুর আহমেদ জানান, উপজেলার কোথাও আগুন দেওয়ার ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন এলাকার আগুন দেওয়ার ছবি প্রকাশ করে সেগুলো ত্রিশালের ঘটনা বলে প্রচার করা হচ্ছে।
সদ্য সংবাদ/এসএস