জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬ ১১:১০:১২
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি বিবেচনায় জাতিসংঘের কপ-৩১ সম্মেলন থেকে বাংলাদেশ প্রাপ্য ন্যায্য হিস্যা পাবে বলে প্রত্যাশা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর মতে, জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও ক্ষতির বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দলের ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী। এ সময় তিনি প্রতিনিধি দলকে বিদায় জানান।

রিজভী বলেন, বৈশ্বিক উষ্ণায়ন এখন মানবজাতির জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বিশ্বনেতাদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কপ-৩১ সম্মেলনে এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশবান্ধব উদ্যোগের কথা তুলে ধরে বিএনপির এই নেতা তাঁকে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মতো উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা বিএনপির নির্বাচনী ইশতেহারেও অন্তর্ভুক্ত ছিল।

বাংলাদেশের জলবায়ু ক্ষতিপূরণ ও ন্যায্য হিস্যা পাওয়ার বিষয়ে রিজভী বলেন, দেশের কার্বন নিঃসরণের পরিমাণ তুলনামূলক কম হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের ন্যায্য পাওনা নিশ্চিত হবে বলে তিনি প্রত্যাশা করেন।

এ সময় সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই কম। অথচ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ অন্যতম। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে এর নেতিবাচক প্রভাব বেশি দৃশ্যমান।

তিনি বলেন, অধিক কার্বন নিঃসরণকারী দেশগুলো বাংলাদেশের ক্ষতির বিষয়টি যথাযথভাবে বিবেচনা করছে না। কপ-৩১ সম্মেলনে এ বাস্তবতা তুলে ধরার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হবে।

নুরুল ইসলাম মনি আরও বলেন, বাংলাদেশের দাবি কোনো করুণা নয়, বরং জলবায়ু ন্যায্যতা। যেসব দেশের অতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষতি মোকাবিলায় তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।

সদ্য সংবাদ/এজে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪