ভাঙ্গায় নিষিদ্ধ সংগঠনের রাতের আঁধারে মশাল মিছিল, গ্রেপ্তার ৪

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬ ২১:৪৬:২৮
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ঝটিকা মশাল মিছিলের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে ভাঙ্গা পৌরসভার নুরপুর এলাকায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের বাড়ির সামনে এ মিছিল বের করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগের দেশব্যাপী লকডাউন কর্মসূচির সমর্থনে উপজেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এতে অংশ নেন বলে জানা গেছে।

মিছিলের খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসী তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশের বিশেষ অভিযানে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের গঙ্গাদরদী গ্রামের এস্কান্দার শরীফের ছেলে রাহুল ইসলাম (১৭), পৌরসভার শিলাধর চর গ্রামের ইকবাল শেখের ছেলে আশিক শেখ (১৬) ও বাবুল শেখের ছেলে সামিউল শেখ (১৫) এবং পশ্চিম হাসামদিয়া গ্রামের আহমেদ আলীর ছেলে আমির হামজা ওরফে নুর (১৭)।

এদিকে মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন তরুণকে মশাল হাতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। সেখান থেকে তিনজনকে এবং পরবর্তী অভিযানে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তিতে সদ্য সংবাদের ফুলেল শুভেচ্ছা সদ্য. ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই হাতবোমা বিস্ফোরণ, আহত ২ সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তিতে সদ্য সংবাদের ফুলেল শুভেচ্ছা সদ্য. ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই হাতবোমা বিস্ফোরণ, আহত ২ সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে