নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদ্যাপন করেছে খালেদা জিয়া পরিষদ। এ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় কুড়িগ্রামে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও জন্মদিন উদ্যাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খালেদা জিয়া পরিষদের রংপুর বিভাগীয় কমিটি ও কুড়িগ্রাম জেলা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন খালেদা জিয়া পরিষদ রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেন সরকার, সাবেক ছাত্রদল নেতা মো. আনোয়ার হোসেন আরিফ এবং জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের ভূরুঙ্গামারী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক।
এ সময় বক্তারা তারেক রহমানের নেতৃত্ব, রাজনৈতিক আদর্শ ও দেশ গঠনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
অনুষ্ঠানে খালেদা জিয়া পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/ এরআর