হতদরিদ্র দিনমজুরের ৩ মাসের বিদ্যুৎ বিল অর্ধলাখ টাকা

স
সদ্য সংবাদ ডেস্ক
২১ নভেম্বর, ২০২৬ ০২:১৫:৩৪
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মো. ইউনুস আলী নামে এক দিনমজুরের বাড়ির আবাসিক বিদ্যুৎ মিটারে তিন মাসে বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। সীমিত বিদ্যুৎ ব্যবহারের পরও অস্বাভাবিক এই বিল নিয়ে বিপাকে পড়েছে ছয় সদস্যের পরিবারটি। দ্রুত তদন্ত করে সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ইউনুস আলী।

তিনি জানান, তার বাড়িতে বিদ্যুতের ব্যবহার খুবই সীমিত। একটি বাতি জ্বালানো, একটি ফ্যান চালানো এবং ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া ছাড়া অন্য কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করেন না। অথচ সীমিত ব্যবহারের বিপরীতে অস্বাভাবিক বিল আসায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি। একাধিকবার বিদ্যুৎ অফিসে গিয়েও সমস্যার সমাধান পাননি বলে অভিযোগ করেছেন এই দিনমজুর।

ভুক্তভোগী মো. ইউনুস আলী ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের মৃত আফতাব আলীর ছেলে। তার বিদ্যুৎ মিটারের হিসাব নম্বর ১০৫০০৮৫৪৯৪০৮৪।

বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ৪৬৫ ইউনিটের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবর মাসে ৪২৯ ইউনিটের জন্য বিল নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ১৬০ টাকা। আর নভেম্বর মাসে ৫০৪ ইউনিটের বিপরীতে বিল এসেছে ১৭ হাজার ৮৪৩ টাকা। সব মিলিয়ে তিন মাসে ১ হাজার ৩৯৮ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল দাঁড়িয়েছে ৫০ হাজার ৩০ টাকা।

ইউনুস আলীর দাবি, তার বাড়িতে একটি বাতি, একটি ফ্যান এবং ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া ছাড়া উল্লেখযোগ্য কোনো বিদ্যুৎ ব্যবহার হয় না। পেশায় দিনমজুর এই ব্যক্তির সম্পদ বলতে রয়েছে মাত্র আড়াই শতক ভিটেমাটি। সেখানে পরিবারের ছয় সদস্যকে নিয়ে গাদাগাদি করে বসবাস করেন তারা। দিনমজুরি করে কোনোমতে সংসার চালানো ইউনুস আলীর পক্ষে তিন মাসে ৫০ হাজার টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করা প্রায় অসম্ভব।

তিনি আরও জানান, অস্বাভাবিক বিল আসার পর কয়েকবার বিদ্যুৎ অফিসে গিয়ে বিষয়টি জানিয়েছেন। এজিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও কোনো সমাধান পাননি। উল্টো দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। পরে বাধ্য হয়ে বিষয়টি সাংবাদিকদের জানান।

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, ‘কোনো গ্রাহকের সমস্যা থাকলে অফিসে এসে অভিযোগ করবেন। সাংবাদিকদের কাছে কেন যাবেন? আমরা প্রতি মাসে নিজেরাই ৫০ থেকে ১০০টি মিটার পরীক্ষা করে থাকি। কারও মিটারে সমস্যা থাকলে অভিযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

৫০ হাজার টাকার বিল প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে তার বিল যদি ৫০ হাজার টাকা এসে থাকে, তাহলে তাকে ৫০ হাজার টাকা পরিশোধ করতে হবে। তবে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে তা সংশোধন করা হবে।’

একজন দিনমজুরের বাড়িতে সীমিত বিদ্যুৎ ব্যবহারের পরও তিন মাসে প্রায় ১ হাজার ৪০০ ইউনিট খরচ দেখানোর বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অস্বাভাবিক বিলের পাশাপাশি মিটারের রিডিং, বিল তৈরির প্রক্রিয়া ও সংশ্লিষ্ট হিসাব যাচাই করে দেখার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ইউনুস আলী।​


সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. ভারতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল সদ্য. আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. অস্ট্রেলিয়া সফরে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা সদ্য. আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি সদ্য. ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান সদ্য. এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. কিশোরগঞ্জে থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. ভারতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল সদ্য. আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. অস্ট্রেলিয়া সফরে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা সদ্য. আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি সদ্য. ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান সদ্য. এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. কিশোরগঞ্জে থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি