কিশোরগঞ্জে থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ নভেম্বর, ২০২৬ ২৩:০১:০৪
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে নাশকতার উদ্দেশ্যে তৈরি ৪০০টি বৈঠা জব্দের ঘটনায় ক্ষুব্ধ হয়ে থানা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বৃহস্পতিবার ‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া স্ট্যাটাসে এ হুমকি দেওয়া হয়। একই পোস্টে ওসিকে অশালীন ভাষায় গালাগালও করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে কটিয়াদী উপজেলার ধুলদিয়া বাজার এলাকার একটি আসবাবের দোকানে অভিযান চালিয়ে ৪০০টি বৈঠা জব্দ করে পুলিশ। এ সময় বৈঠা তৈরির কারিগর জসিম উদ্দিনকে আটক করা হয়। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে নাশকতার উদ্দেশ্যে বৈঠা তৈরির ফরমায়েশ দেওয়া রঞ্জু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার ফেসবুক ব্রাউজ করার সময় ‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামের একটি আইডি থেকে থানা ও তাঁকে উদ্দেশ্য করে দেওয়া হুমকিমূলক স্ট্যাটাসটি তাঁর নজরে আসে।

তিনি বলেন, আইডিটি ভুয়া। ওই আইডির বন্ধুতালিকায় কারা রয়েছেন এবং পোস্টটিতে কারা মন্তব্য বা শেয়ার করছেন, সেসব তথ্যের সূত্র ধরে হুমকিদাতাকে শনাক্ত করা সম্ভব হবে।

ওসি আরও জানান, ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় হুমকিদাতাকে শনাক্ত করার চেষ্টা চলছে।


সদ্য সংবাদ/ এরআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. ভারতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল সদ্য. আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. অস্ট্রেলিয়া সফরে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা সদ্য. আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি সদ্য. ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান সদ্য. এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. কিশোরগঞ্জে থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. ভারতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল সদ্য. আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. অস্ট্রেলিয়া সফরে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা সদ্য. আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি সদ্য. ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান সদ্য. এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. কিশোরগঞ্জে থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি