ঠাকুরগাঁওয়ে ফসলি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

ম
মামুনুর রশিদ মামুন (ঠাকুরগাঁও প্রতিনিধি)
২১ নভেম্বর, ২০২৬ ১৯:০১:০৫
ছবি: সদ্য সংবাদ

কৃষিজমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় ফসলি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে সুজন ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার মধুপুর ও ঢোলারহাট সংলগ্ন শুকনদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান কবির।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, রুহিয়ার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র আবাদি জমি থেকে মাটি তুলে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। বিশেষ করে জমির ওপরের উর্বর স্তর সরিয়ে নেওয়ায় ফসল উৎপাদনের সক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফসলি জমির টপসয়েল কাটার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর (সংশোধিত ২০২৩) আওতায় সুজন ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য তাঁকে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান কবির জানান, কৃষিজমির উর্বরতা ও পরিবেশ সুরক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলবে। কৃষিজমির ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ডকে ছাড় দেওয়া হবে না।

এদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, ফসলি জমির ওপরের উর্বর মাটি তুলে নেওয়ার কারণে জমির উৎপাদনক্ষমতা কমে যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী