চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা

স
সদ্য সংবাদ ডেস্ক
২১ নভেম্বর, ২০২৬ ২১:৫১:২৪
ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্ধারণ করেছে কেন্দ্রীয় সংসদ। আংশিক এই কমিটিতে সভাপতি হিসেবে জুয়েল মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে কৌশিক আহমেদ রানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত নির্দেশনায় নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. সাইফুল ইসলাম। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন মো. সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, মো. জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল।

অন্যদিকে, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আমান উল্লাহ আমানকে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আরাফাত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাশিদুল ইসলাম।

কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে নতুন নেতৃত্বকে জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

এর আগে গত ৩১ অক্টোবর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের তৎকালীন কমিটি বিলুপ্ত করা হয়। ওই সময় কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তিতে কমিটির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছিল।

তবে কমিটি বিলুপ্তির আগে জেলা ছাত্রদলের তৎকালীন সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং তাঁকে অভিনন্দন জানিয়ে সভাপতির দেওয়া ফেসবুক পোস্ট ঘিরে সংগঠনের মধ্যে ও বাইরে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল। নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো।​

​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী