ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

স
সদ্য সংবাদ ডেস্ক
২১ নভেম্বর, ২০২৬ ২১:২৬:১৯
ছবি: সংগৃহীত

দেশের ৬৪ জেলা ও ১৩টি মহানগরে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি পালনের পরিকল্পনা নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাঁচ দফা দাবিতে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে দলটি। এই কর্মসূচির আওতায় গোপালগঞ্জেও যাওয়ার পরিকল্পনা রয়েছে দলটির। তবে সেখানে কবে কর্মসূচি হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও মিডিয়া বিভাগের প্রধান সারোয়ার তুষার জানিয়েছেন, প্রথম দফায় ৫ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির সময়সূচি তৈরি করা হয়েছে। পরবর্তী সময়ে গোপালগঞ্জসহ বাকি কর্মসূচিগুলোর তারিখ নির্ধারণ করা হবে। স্থানীয় পরিস্থিতি পর্যালোচনা এবং প্রশাসনের সঙ্গে আলোচনা করেই গোপালগঞ্জে কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দলীয় সূত্রে জানা গেছে, এবারের কর্মসূচিতে দেশের সব জেলাকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে এনসিপির। বিভিন্ন স্থানে আয়োজিত সমাবেশ ও মিছিলে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

তবে গোপালগঞ্জে কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে অতীতের অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছে দলটি। ২০২৫ সালের ১৬ জুলাই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সেখানে গিয়েছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। ওই দিন পৌর পার্ক এলাকায় দলটির সমাবেশকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও বোমাবাজির ঘটনা ঘটে। পরবর্তী সময়ে নেতাদের গাড়িবহরেও হামলা হয়। সংঘর্ষ ও সহিংসতায় প্রাণ হারান চারজন। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছিল।

এরপর ২০২৬ সালের জুলাইয়ে অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত পদযাত্রার প্রাথমিক পরিকল্পনাতেও গোপালগঞ্জ রাখা হয়েছিল। তবে পরবর্তী সময়ে সংশোধিত কর্মসূচি থেকে জেলার নাম বাদ দেওয়া হয়।

এবার আবারও ৬৪ জেলায় কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। ফলে গোপালগঞ্জে এনসিপির সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে নিরাপত্তা ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় নিয়েই চূড়ান্ত পরিকল্পনা করতে চায় দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।

​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী