সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষকের ১২ দিন পর মৃত্যু

ম
মো: রুহুল আমিন (সুনামগঞ্জ প্রতিনিধি)
২১ নভেম্বর, ২০২৬ ১৯:০৭:২৪

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ১২ দিন পর মারা গেছেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভান্ডা-মাকড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল রানা তালুকদার (৪৫)। শুক্রবার (২০ নভেম্বর) রাতে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

জুয়েল রানা তালুকদার জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের মাতারগাঁও গ্রামের বাসিন্দা। তাঁর বাবা সুবোধ তালুকদারও একজন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জুয়েল রানা পরিবার নিয়ে দিরাই উপজেলায় বসবাস করতেন। তাঁর স্ত্রী মনি রায় দিরাইয়ের উত্তর চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রতিদিন মোটরসাইকেলে দিরাই থেকে জামালগঞ্জে নিজের কর্মস্থলে যাতায়াত করতেন জুয়েল রানা।

গত ১০ নভেম্বর বিদ্যালয়ের কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে দিরাই পৌরশহরের সুজানগর এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে তাঁকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১২ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।

জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুয়েল রানা তালুকদার একজন মেধাবী শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুতে শিক্ষা পরিবারের সবাই শোকাহত। সহকর্মীদের মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।

​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী