নাটোরের নলডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মিঠুন সরকার নলডাঙ্গা উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের মৃত ভুট্টু সরকারের ছেলে। পুলিশ জানায়, ৯৩৪/২০ নম্বর মামলা ও জিআর ১২৪/২০ (নল) মামলায় তার ১০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহানের নির্দেশনায় এএসআই মোতালেব হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। ওসি মনোয়ার জাহান জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে।
সদ্য সংবাদ/এজে