আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দেশে ফেরার আগ্রহের খবর সামনে আসার পর এ নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আসো খাঁচা আর দড়ি রেডি আছে।’ পোস্টে আসিফ মাহমুদ ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক এবং ভারত থেকে বিমান না পাওয়ার বিষয়টিও তুলে ধরেন।
তিনি লেখেন, ভারতকে যা দেওয়া হয়েছে, দেশটি তা আজীবন মনে রাখবে। তবে ভারত থেকে একটি বিমানও দেওয়া হচ্ছে না, সেটিও বাংলাদেশ থেকে চাইতে হচ্ছে।
পোস্টের শেষ অংশে ঢাকায় ফেরার প্রসঙ্গ টেনে শেখ হাসিনাকে উদ্দেশ করে ‘আসো, খাঁচা আর দড়ি রেডি আছে’ মন্তব্য করেন আসিফ মাহমুদ।
সদ্য সংবাদ/এসএস