স্মৃতিশক্তি হারানো বৃদ্ধার পাশে দাঁড়ালেন হাসপাতাল পরিচালক

র
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ প্রতিনিধি)
২৪ নভেম্বর, ২০২৬ ১৬:৪৫:২৪
ছবি: সদ্য সংবাদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্মৃতিশক্তি হারিয়ে পরিচয়হীন অবস্থায় ঘুরে বেড়ানো এক বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে আশ্রয় দেওয়া হয়েছে। গত সাত দিন ধরে চনপাড়ার ডিবিকেপি হাসপাতালে তার চিকিৎসা, খাবার ও থাকার ব্যবস্থা করছেন প্রতিষ্ঠানটির পরিচালক আশিকুর রহমান। তবে কিছুটা স্মৃতি ফিরে এলেও এখনো পরিবারের কাছে পৌঁছানোর মতো পূর্ণাঙ্গ পরিচয় দিতে পারছেন না তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুড়াপাড়া এলাকায় অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায় ওই বৃদ্ধাকে। পরে স্থানীয় স্বেচ্ছাসেবীরা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ুন কবিরের কাছে নিয়ে যান। কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে ফেলায় নিজের নাম-ঠিকানা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি তিনি।

পরবর্তী সময়ে সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে চনপাড়ার ডিবিকেপি হাসপাতালের পরিচালক আশিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। বৃদ্ধার অসহায় অবস্থার কথা বিবেচনা করে তিনি তাকে হাসপাতালে রাখার ব্যবস্থা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিয়মিত সেবা ও পরিচর্যার ফলে বৃদ্ধার স্মৃতিশক্তি কিছুটা ফিরতে শুরু করেছে। সোমবার (২৩ নভেম্বর) নিজের পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি অস্পষ্টভাবে কয়েকটি তথ্য জানান। তার দাবি, নিজের নাম সুচন্দী এবং বাবার নাম সচীন্দ কোনাল।

বৃদ্ধার দেওয়া তথ্য অনুযায়ী, তার শ্বশুরবাড়ি বরিশালে। দুই মেয়ের একজনের বিয়ে হয়েছে চানপুরে, অন্যজনের বরিশালে। তার স্বামীও মারা গেছেন বলে জানিয়েছেন তিনি। তবে পৈতৃক বাড়ির ঠিকানা কিংবা মেয়েদের সঙ্গে যোগাযোগের কোনো নির্দিষ্ট তথ্য দিতে না পারায় স্বজনদের সন্ধান পাওয়া যাচ্ছে না।

হাসপাতালের পরিচালক আশিকুর রহমান বলেন, সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে বৃদ্ধাকে হাসপাতালে আনা হয়েছিল। প্রথমদিকে তিনি কোনো তথ্যই দিতে পারছিলেন না। কয়েক দিনের পরিচর্যায় কিছু কথা মনে করতে পারলেও সেগুলোর ভিত্তিতে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

তিনি জানান, ডিবিকেপি হাসপাতাল দীর্ঘমেয়াদি আশ্রয়কেন্দ্র নয়। মানবিক বিবেচনায় বৃদ্ধাকে সাময়িকভাবে রাখা হয়েছে। তবে দীর্ঘ সময় তার থাকা ও পরিচর্যার দায়িত্ব বহন করা হাসপাতালের পক্ষে কঠিন। এ ছাড়া মাঝেমধ্যে তার আচরণ অস্বাভাবিক হয়ে ওঠায় নার্স ও পরিচর্যাকারীদের বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে।

এ অবস্থায় বৃদ্ধার প্রকৃত পরিচয় শনাক্ত এবং পরিবারের সদস্যদের খুঁজে পেতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের সহায়তা চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কেউ তাকে চিনে থাকলে অথবা তার পরিবার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ডিবিকেপি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ সদ্য. বিএনপির মিছিলে প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ৫ সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ সদ্য. বিএনপির মিছিলে প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ৫