যুবদল নেতার কথায় যুবলীগ নেতাকে ছেড়ে দিলেন এসআই, অতঃপর...

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬ ২৩:৪৯:৩৯
ছবি: সংগৃহীত

কুমিল্লার মেঘনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেফতারের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের উপপরিদর্শক (এসআই) আকতার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে পুলিশ লাইনে সংযুক্ত করেছে জেলা পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে জেলা পুলিশের আলফা ২ ওয়্যারলেস সংযোগে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়, আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগে এসআই আকতার হোসেনকে পরদিন সকালে পুলিশ লাইনে সংযুক্ত করতে। পরে জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন থানার ওসি শহিদুল ইসলাম।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে মো. জসিম সরকার নামে ওই নেতাকে গ্রেফতার করেন এসআই আকতার হোসেন। জসিম উপজেলার মানিকারচর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। অভিযোগ রয়েছে, উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূইয়ার সঙ্গে ফোনে কথা বলার পর তাকে ছেড়ে দেন ওই পুলিশ কর্মকর্তা। এ ঘটনা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে সম্প্রতি গ্রেফতার হওয়া সাবেক ইউপি সদস্য ও যুবলীগের সহসভাপতি কামাল উদ্দিনের ছেলে মো. আলমগীর হোসেন ওরফে মোমেন বাজার থেকে এসআই আকতার হোসেনকে ডেকে নিয়ে যান। এ সময় তিনি পুলিশ কর্মকর্তাকে বলেন, ‘স্যার, একজন আওয়ামী লীগের নেতা আছে। আমার বাবাকে যে তালিকায় থাকার কারণে গ্রেফতার করা হয়েছে, সেই তালিকাতেই জসিমের নাম আছে।’

পরে এসআই আকতার বিষয়টি থানার ওসিকে জানিয়ে জসিমের কাছে যান। এ সময় জসিম নিজেকে যুবদলের কর্মী হিসেবে পরিচয় দেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূইয়ার কথা উল্লেখ করেন। তবে জসিমের ফোন থেকে কথা না বলে এসআই আকতার নিজেই নিজের মোবাইল ফোন দিয়ে আতাউর রহমানকে কল করেন। এ বিষয়টি নিয়েই নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক যুবদলের এক নেতা বলেন, জসিমকে ধরতে গিয়ে এসআই আকতার নিজে থেকে যুবদলের আহ্বায়ক আতাউর রহমানকে ফোন করবেন কেন? তিনি নিজে থেকে ফোন করেছেন ধরে নিলেও প্রশ্ন থেকে যায়, একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় রাজনৈতিক নেতাকে ফোন করার প্রয়োজন হলো কেন? আবার জসিম পুরোনো একটি যুবদলের কমিটির সদস্য হিসেবে পরিচয় দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে কি না, সেটিও তদন্তের বিষয়।

তিনি আরও বলেন, ২০২১ সালের মানিকারচর ইউনিয়ন যুবলীগের কমিটিতে জসিমের নাম থাকার পরও তাকে গ্রেফতার করে তাৎক্ষণিক ছেড়ে দেওয়ার আইনি ভিত্তি কী ছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে যুবদল নেতার ভূমিকা নিয়েও জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ওই নেতার ভাষ্য, সম্ভবত ২০০৫ বা ২০০৬ সালের একটি যুবদলের কমিটিতে জসিমের নামের তালিকা দেখানোর পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে আলোচনা রয়েছে। অথচ বিএনপি ক্ষমতা হারানোর পর তিনি যুবলীগে যোগ দেন এবং ২০২১ সালে মানিকারচর ইউনিয়ন যুবলীগের কমিটিতে সহসভাপতির পদ পান। এরপর তার রাজনৈতিক পথচলা নতুনভাবে শুরু হয়। বর্তমানে বিএনপি আবার রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ায় যুবদলের আহ্বায়ক আতাউর রহমানের সঙ্গে থেকে তিনি বিএনপিতে ফেরার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে এসআই আকতার হোসেন বলেন, কামালের ছেলে মোমেন তাকে ডেকে নিয়ে যান। পরে ওসির অনুমতি নিয়ে তিনি সেখানে গিয়ে জসিমকে জিজ্ঞাসাবাদ করেন। জসিম তাকে যুবদলের পরিচয় এবং একটি কমিটির কাগজ মোবাইল ফোনে দেখান। এরপর তিনি তাকে আর কিছু বলেননি।

এসআই আকতার আরও বলেন, ‘তখন আমি যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূইয়াকে ফোন করলে তিনি বলেন, জসিম যুবদলের কর্মী। তখন আমি তাকে গ্রেফতারই করিনি, তাহলে ছেড়ে দেওয়ার প্রশ্ন আসে কীভাবে।’

উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আতাউর রহমান ভূইয়া ঘটনাটিকে ভুয়া ও ভিত্তিহীন দাবি করেছেন। তিনি বলেন, এসআই আকতার তার কাছে জানতে চেয়েছিলেন জসিম কোন দল করেন। তখন তিনি জানান, জসিম আগে মানিকারচর ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। এটুকুই।

এ বিষয়ে মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, জেলা পুলিশ থেকে তাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে জেলা পুলিশ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার