পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬ ১৩:৩১:৩২
ছবি: জাতীয় সংসদের ফেসবুক পেজ থেকে নেওয়া

পাকিস্তান সফরে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় দুই দেশের সংসদীয় প্রতিনিধিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।

বুধবার (২৫ নভেম্বর) ইসলামাবাদে প্রেসিডেন্টের সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে আসিফ আলী জারদারির সঙ্গে স্পিকারের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য এবং বাংলাদেশ থেকে সফরে যাওয়া সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

একই দিন বাংলাদেশের স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও অংশ নেন।

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করে। সেখানে তাদের স্বাগত জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকসহ দেশটির সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে পার্লামেন্ট ভবন প্রাঙ্গণে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা বা হিমচাঁপা গাছের একটি চারা রোপণ করেন বাংলাদেশের স্পিকার।

জাতীয় সংসদ সচিবালয়ের বৃহস্পতিবারের (২৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর ছয় সদস্যের প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদ যান হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী, ইসলামাবাদের পাশাপাশি লাহোর ও করাচি শহরেও যাওয়ার কথা রয়েছে প্রতিনিধিদলটির। আগামী ২৯ নভেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. ডিবির অভিযানে আটক সাবেক এমপি আনারের মেয়ে সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা বরাদ্দে অনলাইন আবেদন শুরু সদ্য. মোহাম্মদপুরে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা সদ্য. গাজীপুরের কারখানায় ফিরছেন শ্রমিকেরা, মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ৩২ প্লাটুন সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. ডিবির অভিযানে আটক সাবেক এমপি আনারের মেয়ে সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা বরাদ্দে অনলাইন আবেদন শুরু সদ্য. মোহাম্মদপুরে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা সদ্য. গাজীপুরের কারখানায় ফিরছেন শ্রমিকেরা, মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ৩২ প্লাটুন সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট