কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬ ১৬:২১:০০
ছবি: সংগৃহীত

মানুষের পাশাপাশি প্রতিটি প্রাণীরও নিরাপদে বেঁচে থাকার অধিকার রয়েছে। তাই আশপাশের কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে এবং অকারণে তাদের কষ্ট না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অনেকেই অকারণে বিভিন্ন প্রাণীর ওপর নির্যাতন চালান, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানুষের কল্যাণ ও প্রয়োজনের কথা বিবেচনা করেই সৃষ্টিকর্তা এসব প্রাণী সৃষ্টি করেছেন। তাই তাদের সঙ্গে আচরণের ক্ষেত্রে প্রত্যেকের দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, কোনো প্রাণীর যত্ন নেওয়ার সামর্থ্য না থাকলেও অন্তত তাদের ক্ষতি করা কিংবা কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। সম্ভব হলে আশপাশের প্রাণীদের নিরাপত্তা ও দেখভালে সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রাণীদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার শিক্ষা পরিবার থেকেই শুরু করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিশু-কিশোরদের ছোটবেলা থেকে জীবজন্তুর প্রতি মমত্ববোধ শেখানোর আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, শিশুদের বোঝাতে হবে, মানুষের মতো প্রতিটি প্রাণীরও বেঁচে থাকার অধিকার রয়েছে। নতুন প্রজন্মের মধ্যে এই দায়িত্ববোধ তৈরি করা গেলে মানুষ, প্রাণী ও প্রকৃতির মধ্যে সুন্দর সহাবস্থান গড়ে তোলা সম্ভব হবে।

এমন একটি পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেখানে শুধু মানুষ নয়, প্রতিটি জীব নিরাপদে বসবাসের সুযোগ পাবে।

অনুষ্ঠানে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. ডিবির অভিযানে আটক সাবেক এমপি আনারের মেয়ে সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. ডিবির অভিযানে আটক সাবেক এমপি আনারের মেয়ে