শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬ ১৫:০৬:৫৭
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে শ্রমিকদের আগামী শনিবার থেকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে কোনো ধরনের উসকানি বা ষড়যন্ত্রের ফাঁদে পড়ে শিল্পকারখানা বন্ধের পরিস্থিতি তৈরি না করার জন্য সতর্ক করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

সংবাদ সম্মেলনে আরিফুল হক চৌধুরী বলেন, দেশে এই প্রথম সরকারি দলের কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। তাই নতুন মজুরি কাঠামো নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা উসকানিতে প্রভাবিত না হয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান তিনি।

সম্প্রতি তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য চারটি গ্রেডে নতুন বেতন কাঠামো ঘোষণা করেছে নিম্নতম মজুরি বোর্ড। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, চতুর্থ বা সর্বনিম্ন গ্রেডে শ্রমিকদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। এ ছাড়া তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার এবং প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

নতুন মজুরি কাঠামো ঘোষণার পর থেকেই বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও উত্তেজনা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে পোশাক কারখানাগুলো সচল রাখা এবং উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখাকে গুরুত্ব দিচ্ছে সরকার।

মন্ত্রী শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো চক্রান্তে পা না দিয়ে কর্মস্থলে ফিরে আসতে হবে। শিল্পের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে মালিক-শ্রমিক উভয় পক্ষের সহযোগিতাও প্রয়োজন।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. ডিবির অভিযানে আটক সাবেক এমপি আনারের মেয়ে সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. ডিবির অভিযানে আটক সাবেক এমপি আনারের মেয়ে