মায়ের সান্নিধ্য ছাড়াই চিরবিদায় নিল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু তূর্য

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৬ ১১:৫৬:০০
ছবি: সংগৃহীত

কারাগারে থাকা মায়ের সঙ্গে শেষবারের মতো দেখা করার ইচ্ছা আর পূরণ হলো না বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিস্বর্গ হোসেন তূর্যের। অসুস্থ এই শিশুর মৃত্যু হয়েছে শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে। পারিবারিক সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তূর্যের মা শারমিন সুলতানা বর্তমানে কাশিমপুর কারাগারে বন্দি। সন্তানের মৃত্যুর আগে মায়ের সঙ্গে সাক্ষাতের আকাঙ্ক্ষা থাকলেও কারাগারের দূরত্বসহ বিভিন্ন কারণে সেই সুযোগ হয়নি বলে জানিয়েছে পরিবার।

মাকে সন্তানের শেষবারের মতো দেখার সুযোগ করে দিতে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন শারমিন সুলতানার আইনজীবী। এদিকে তূর্যের মরদেহ আজিমপুরের বাসায় ফ্রিজিং ভ্যানে রাখা হয়েছে। মায়ের প্যারোল মঞ্জুর না হলে মরদেহ নিয়ে কাশিমপুর কারাগারের সামনে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বজনরা।

সাপ্তাহিক ছুটির কারণে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনসংক্রান্ত কার্যক্রম কীভাবে সম্পন্ন হবে, তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছে পরিবার।

এর আগে গত ৬ অক্টোবর তূর্যের শারীরিক অবস্থা, চিকিৎসা ও পরিচর্যার সংকট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। মায়ের অনুপস্থিতিতে অসুস্থ সন্তানের ওষুধপত্রের ব্যবস্থা এবং বাকি থাকা অস্ত্রোপচার নিয়ে পরিবারের উদ্বেগের বিষয়টি ওই প্রতিবেদনে উঠে আসে। এমনকি ছোট বোন তূর্নিকেও ভাইয়ের দেখভালের দায়িত্ব নিতে হচ্ছিল। সাম্প্রতিক সময়ে তূর্য তার খালার কাছে থাকত বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩ অক্টোবর রাতে লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানাকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আটকের আগে নিজ বাসায় কয়েক দিন ধরে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছিলেন তিনি ও তার আইনজীবী।

শারমিন সুলতানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুব মহিলা লীগের সাবেক নেত্রী। তার গ্রেপ্তারকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের বিষয়টি রাজনৈতিক বিতর্কের সঙ্গে যুক্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

অসুস্থ সন্তানের পাশে থাকার আকুতি জানিয়েও শেষ পর্যন্ত মায়ের সঙ্গে তার দেখা না হওয়ার ঘটনা নতুন করে মানবিক ও আইনি বিবেচনার প্রশ্ন সামনে এনেছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন