৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ নভেম্বর, ২০২৬ ১৭:০৯:১৭
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য পরিবর্তন এসেছে পরীক্ষার সূচিতে। আগামী ৪ ডিসেম্বর এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও তা স্থগিত করা হয়েছে। তবে পরীক্ষার নতুন দিনক্ষণ এখনো জানায়নি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

বুধবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন। তিনি জানান, নির্ধারিত সময়ে পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না। তাই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী তারিখ কবে নির্ধারণ করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। পুনঃপরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন জানান, পুনঃপরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির সুযোগের বিষয়ে সরকার যে সিদ্ধান্ত দেবে, তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, নতুন শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি নীতিমালাও এখনো চূড়ান্ত হয়নি। নীতিমালা অনুমোদনের পর নির্ধারিত নিয়ম অনুসরণ করে ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

ফলে পরীক্ষার নতুন তারিখ ও ভর্তি-সংক্রান্ত নীতিমালা প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।

সদ্য সংবাদ/এজে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (1)

মন্তব্য করুন

M
Muhammadhasan Hasan ৪ নভেম্বর, ২০২৬

Right

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার, ওসির গাড়িতে আগুন সদ্য. ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার, ওসির গাড়িতে আগুন সদ্য. ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ