নভেম্বরে কিম জং উনের সঙ্গে বৈঠক করতে আগ্রহী ট্রাম্প

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ আগস্ট, ২০২৬ ২১:১৫:১২
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ফের বৈঠকে বসার আগ্রহ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনকে কেন্দ্র করে এ বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিমের সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়ে হোয়াইট হাউসের কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এপেক সম্মেলনে অংশ নিতে চীন সফরের সময় উত্তর কোরিয়ার নেতার সঙ্গে সাক্ষাতের সুযোগ তৈরি করতে চান তিনি।

নভেম্বরে চীনের শেনঝেনে এপেক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২১ সদস্যের এই জোটের সম্মেলনে যোগ দিতে ট্রাম্প চীন সফর করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। ওই সফরেই কিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা যায় কি না, তা নিয়ে কাজ করছেন মার্কিন কর্মকর্তারা।

তবে বৈঠকের দিনক্ষণ কিংবা স্থান নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেছেন, উপযুক্ত সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে তিনবার সরাসরি বৈঠক হয়। ২০১৮ সালে সিঙ্গাপুরে প্রথম বৈঠকের পর ২০১৯ সালে ভিয়েতনামের হ্যানয়ে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়। একই বছরের জুনে কোরীয় উপদ্বীপের সীমান্তবর্তী পানমুনজম এলাকায় ফের সাক্ষাৎ করেন দুই নেতা।

ওই সাক্ষাতের সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার ভূখণ্ডে পা রাখেন। এর মধ্য দিয়ে তিনি উত্তর কোরিয়ায় পা রাখা প্রথম মার্কিন প্রেসিডেন্টের মর্যাদা পান।

তবে আগের তিন দফা বৈঠক সত্ত্বেও পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো দীর্ঘমেয়াদি সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ। ফলে নতুন করে ট্রাম্প-কিম বৈঠক হলে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং কোরীয় উপদ্বীপের নিরাপত্তা ইস্যুতে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল, আনাদোলু এজেন্সি

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক