দু’মাস পর উপসাগরীয় মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ফের হামলা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৬ ০১:১৯:৪৭
ছবি: সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলে দুই মাসের বেশি সময় পর প্রথমবারের মতো মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। শুক্রবার (১৩ নভেম্বর) বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি তেহরানের।

তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বাহরাইনের দিকে ছোড়া ইরানের দুটি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। রাডার ব্যবস্থা ধ্বংসের বিষয়ে ইরানের দাবিও নাকচ করেছে সেন্টকম।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আইআরজিসি জানায়, সিরিক এলাকায় একটি যোগাযোগ টাওয়ারে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর আগাম সতর্কতামূলক রাডার ধ্বংস করা হয়েছে। এ ঘটনাকে ওয়াশিংটনের প্রতি গুরুতর সতর্কবার্তা বলেও উল্লেখ করেছে তারা।

এদিকে ইরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনা আরও কমে এসেছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কোনো চুক্তির প্রয়োজন নেই। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তির সময় অনেক আগেই শেষ হয়েছে। দেশটির অর্থ এবং কৌশলগত হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি।

ইরানের সঙ্গে আলোচনার দায়িত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে বরং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্য ও শহরগুলোতে দুর্নীতি ও অপরাধ দমনে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

অন্যদিকে, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ দিয়ে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার ওয়াশিংটন সফর করেন ইসরায়েলের গোয়েন্দাপ্রধান রোমান গোফম্যান। সেখানে সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তাঁকে যুদ্ধ ও শান্তির মধ্যবর্তী অনিশ্চিত পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন।

এদিকে কৌশলগত হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনা বেড়েছে। লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী, অক্টোবরে ৩৭টি জাহাজে হামলা হয়েছে, যা সংঘাত শুরুর পর এক মাসে সর্বোচ্চ। নভেম্বরে এখন পর্যন্ত আরও অন্তত ১৪টি হামলার ঘটনা নিশ্চিত হয়েছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, বৈশ্বিক তেলের সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে যাওয়ায় বাজারে ভারসাম্য ফেরার প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। তবে যুদ্ধের উত্তেজনা নতুন করে ছড়িয়ে পড়লে ইউরোপ পর্যন্ত মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা সম্প্রসারণের হুঁশিয়ারি দিয়েছে ইরান।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, আহত ৭ সদ্য. এমপি নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সদ্য. প্রধানমন্ত্রীর টেবিলে ছাত্রদলের ১৩ জনের তালিকা, কমিটি হচ্ছে কবে সদ্য. দু’মাস পর উপসাগরীয় মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ফের হামলা সদ্য. গোমতীর মাটি কাটলে যত বড় হেডম ওয়ালাই হোক ছাড় দেওয়া হবে না: হাসনাত সদ্য. গাজায় যুদ্ধের সংবাদ করতে গিয়ে নিজেরাই যুদ্ধের শিকার সাংবাদিকেরা সদ্য. আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, আহত ৭ সদ্য. এমপি নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সদ্য. প্রধানমন্ত্রীর টেবিলে ছাত্রদলের ১৩ জনের তালিকা, কমিটি হচ্ছে কবে সদ্য. দু’মাস পর উপসাগরীয় মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ফের হামলা সদ্য. গোমতীর মাটি কাটলে যত বড় হেডম ওয়ালাই হোক ছাড় দেওয়া হবে না: হাসনাত সদ্য. গাজায় যুদ্ধের সংবাদ করতে গিয়ে নিজেরাই যুদ্ধের শিকার সাংবাদিকেরা সদ্য. আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’