গাজায় ভয়াবহ বন্যা ও চলমান মানবিক সংকট মোকাবিলায় ৮ দশমিক ৯ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে ডেনমার্ক।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের জরুরি সহায়তায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএকে ২ কোটি ড্যানিশ ক্রোনার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় নয়, মার্কিন ডলারে এর পরিমাণ প্রায় ৩০ লাখ।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেন, তীব্র শীতকালীন আবহাওয়া ফিলিস্তিনের মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে। শীতের মাসগুলোতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করা জরুরি।
সাম্প্রতিক ভারী বৃষ্টিতে গাজার বিভিন্ন বাস্তুচ্যুত মানুষের শিবিরে জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হয়েছে। এতে আগে থেকেই ভয়াবহ মানবিক পরিস্থিতির মধ্যে থাকা ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও বেড়েছে।
এ ছাড়া অকুপাইড প্যালেস্টিনিয়ান টেরিটরি হিউম্যানিটারিয়ান ফান্ডে (ওপিটি এইচএফ) আরও ৪ কোটি ড্যানিশ ক্রোনার দেওয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্ক। মার্কিন ডলারে এর পরিমাণ প্রায় ৬০ লাখ।
এই তহবিলের বড় অংশ যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা কার্যক্রমে ব্যয় করা হয়। সব মিলিয়ে বন্যা ও মানবিক সংকট মোকাবিলায় ডেনমার্কের নতুন সহায়তার পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ৮ দশমিক ৯ মিলিয়ন ডলার।
সদ্য সংবাদ/ এআর