আজ শুরু হচ্ছে সারাদেশে কলেরা টিকার ক্যাম্পেইন

সদ্য সংবাদ ডেস্ক
২২ আগস্ট, ২০২৬ ১৭:১৮:২১
ছবি: সংগৃহীত

কলেরা সংক্রমণ প্রতিরোধে দেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ওরাল কলেরা ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২২ আগস্ট) থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে দুই ধাপে টিকা দেওয়া হবে।

প্রথম পর্যায়ের টিকাদান চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হবে ২৬ সেপ্টেম্বর, যা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। কলেরা থেকে কাঙ্ক্ষিত সুরক্ষা পেতে নির্ধারিত সময়ের মধ্যে উভয় ডোজ গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচির আওতায় এক বছর বা তার বেশি বয়সী নাগরিকরা বিনামূল্যে এই টিকা পাবেন। তবে গর্ভবতী নারীদের এ টিকাদান কার্যক্রমের বাইরে রাখা হয়েছে।

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে। দেশজুড়ে এ কর্মসূচির মাধ্যমে ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর এলাকার ১৭টি ওয়ার্ডে ১৯২টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এসব এলাকায় প্রায় ১১ লাখ ৭০ হাজার মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের শেরেবাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও এলাকাতেও টিকা দেওয়া হবে। ঢাকার বাইরে মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচিত এলাকাগুলোও কর্মসূচির আওতায় রয়েছে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, কলেরা প্রতিরোধে টিকার পাশাপাশি নিরাপদ পানি পান, খাবার ঢেকে রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাও জরুরি। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নির্ধারিত সময়ে টিকার দুই ডোজ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী