মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশের ২৫ এজেন্সির নাম প্রকাশ

সদ্য সংবাদ ডেস্ক
২২ আগস্ট, ২০২৬ ১৯:১৬:৪৩
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের প্রক্রিয়ায় অনুমোদিত ২৫টি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ করা হয়েছে। দেশটির বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস শুক্রবার (২১ আগস্ট) তাদের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে।

প্রকাশিত তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো এখন মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ নিয়ে আলোচনা চলার মধ্যে নতুন এই তালিকা প্রকাশ করা হলো।

অনুমোদিত ২৫টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মেসার্স আল-শোতুপ ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল ও এ-প্লাস ইন্টারন্যাশনাল।

তালিকায় আরও রয়েছে আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিঙ্ক, নেবারস অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এবং অ্যাঙ্কর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) একটি অংশ। তবে শেষ পর্যন্ত সীমিত সংখ্যক এজেন্সিকে নিয়ে অনুমোদিত তালিকা প্রকাশ করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ৩১ মে বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য কর্মী প্রবেশের সময়সীমা শেষ হওয়ার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো বন্ধ হয়ে যায়। এতে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করেও বিপুলসংখ্যক কর্মী দেশটিতে যেতে পারেননি। কেউ কেউ ভিসা ও টিকিট সংক্রান্ত জটিলতায় বিমানবন্দর থেকেও ফিরে আসেন।

নতুন ২৫ এজেন্সির তালিকা প্রকাশের ফলে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া নতুন করে গতি পাবে কি না, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী