প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কাজ করছে দুই দেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ আগস্ট, ২০২৬ ১৯:৪০:২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের দিনক্ষণ নির্ধারণে ঢাকা ও নয়াদিল্লি কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দুই দেশের জন্য সুবিধাজনক সময় বিবেচনায় নিয়ে সফরের তারিখ চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

সোমবার (২৪ আগস্ট) দায়িত্ব পাওয়ার পর প্রথমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সকালে মন্ত্রণালয়ে পৌঁছালে কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

নতুন দায়িত্বের চ্যালেঞ্জ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, দেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতিতে ভারসাম্য বজায় রাখাই হবে তার অন্যতম লক্ষ্য। অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমতা, পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, সফরটি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা ও প্রস্তুতির কাজ চলছে। উভয় দেশের সুবিধাজনক সময় বিবেচনা করে সফরের দিনক্ষণ নির্ধারণ করা হবে।

এদিকে জ্বালানি নিরাপত্তা ও সহযোগিতা নিয়েও বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি আরও কয়েকটি দেশের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির তা ইতিবাচকভাবে দেখার কথা জানান।

তিনি বলেন, পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে কাজ করবে বাংলাদেশ।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২ সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২ সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬