প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ নভেম্বর, ২০২৬ ১৩:৪১:০০
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া রাজনৈতিক বক্তব্যের জেরে আইনি চাপে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার একটি মন্তব্য প্রত্যাহার এবং লিখিত ব্যাখ্যা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) পাঠানো নোটিশে নাহিদ ইসলামকে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে লিখিত জবাব না দিলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আইনি নোটিশের সূত্র অনুযায়ী, গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রচারিত এক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মন্তব্য করেন নাহিদ ইসলাম। সেখানে তিনি তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটপাটের উদ্দেশ্যে ক্ষমতায় আসার অভিযোগ তোলেন এবং দেশ পরিচালনায় কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেন।

আইনজীবী হাবিবুর রহমান নোটিশে ওই বক্তব্যকে ভিত্তিহীন, কাল্পনিক ও রাজনৈতিক দায়িত্বশীলতার পরিপন্থী বলে উল্লেখ করেছেন। এমন মন্তব্যে তিনি ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন বলেও জানিয়েছেন।

নোটিশে আরও বলা হয়েছে, বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন রাজনীতিকের কাছ থেকে দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশিত। এ ধরনের মন্তব্যের জন্য নাহিদ ইসলামের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও নোটিশে দাবি করা হয়েছে।

​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশ সদ্য. এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন সদ্য. আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো সদ্য. শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সদ্য. আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হলো ইকবাল সোবহান চৌধুরীকে সদ্য. এআইয়ের প্রভাবে বেকারত্ব বাড়ার বিষয়ে সতর্ক করলেন রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ সদ্য. সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ সদ্য. মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ সদ্য. শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশ সদ্য. এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন সদ্য. আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো সদ্য. শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সদ্য. আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হলো ইকবাল সোবহান চৌধুরীকে সদ্য. এআইয়ের প্রভাবে বেকারত্ব বাড়ার বিষয়ে সতর্ক করলেন রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ সদ্য. সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ সদ্য. মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ