বাগেরহাট সফরের অংশ হিসেবে ঐতিহাসিক খান জাহান আলী (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত ও মোনাজাত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে একাধিক কর্মসূচি শেষ করে তিনি মাজার প্রাঙ্গণে উপস্থিত হন। সেখানে কিছু সময় অবস্থান করে মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এ সময় দোয়া ও মোনাজাতেও অংশ নেন তিনি।
এর আগে দিনের শুরুতে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন সরকারপ্রধান।
এ ছাড়া মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানো এবং আধুনিকায়নের লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচিতে আরও রয়েছে খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা রয়েছে।
সদ্য সংবাদ/এসএস