শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: হুমায়ুন কবির

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ নভেম্বর, ২০২৬ ১৫:০১:০৯
ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রচলিত পাসপোর্ট বা ট্রাভেল পাস ব্যবহারের সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তার মতে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে দেশে ফেরাতে হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির পথেই এগোতে হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে বিদায় জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সাধারণ পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস ইস্যু করা হবে না। তাকে ভারত থেকে ফেরানোর প্রক্রিয়া দুই দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সম্পন্ন করতে হবে।

এদিকে বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে নিয়ে প্রস্তাবিত ত্রিপক্ষীয় অর্থনৈতিক করিডোরের বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, এ উদ্যোগকে ঘিরে কোনো ধরনের ভূরাজনৈতিক উদ্বেগ দেখছে না বাংলাদেশ। করিডোরটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট অঞ্চল আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে।

আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের এই উদ্যোগে বাংলাদেশের আগ্রহ রয়েছে জানিয়ে তিনি বলেন, তবে এ ধরনের পরিকল্পনা এগিয়ে নেওয়ার আগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করা জরুরি।

চীনা প্রতিনিধিদলের সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, লিউ হাইশিংয়ের এই সফর ঢাকা ও বেইজিংয়ের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতা এবং কৌশলগত সম্পর্ককে আরও বিস্তৃত করতে ভূমিকা রাখবে।

​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশ সদ্য. এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন সদ্য. আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো সদ্য. শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সদ্য. আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হলো ইকবাল সোবহান চৌধুরীকে সদ্য. এআইয়ের প্রভাবে বেকারত্ব বাড়ার বিষয়ে সতর্ক করলেন রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ সদ্য. সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ সদ্য. মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ সদ্য. শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশ সদ্য. এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন সদ্য. আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো সদ্য. শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সদ্য. আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হলো ইকবাল সোবহান চৌধুরীকে সদ্য. এআইয়ের প্রভাবে বেকারত্ব বাড়ার বিষয়ে সতর্ক করলেন রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ সদ্য. সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ সদ্য. মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ